চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগকে আরও বেশি সতর্ক হতে হবে: আমু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৮
রাজনীতি
A A

ছাত্রলীগকে আরও বেশি সতর্ক হওয়ার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন: ছাত্রলীগকে তাদের সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। সেই সঙ্গে খেয়াল রাখতে হবে, তাদের কোন কর্মকাণ্ডের জন্য যেন শেখ হাসিনার অর্জন প্রশ্নবিদ্ধ না হয়।

বিতর্কিত কর্মকাণ্ড কোনভাবেই সংগঠনটির নেতাকর্মীদের কাছ থেকে কাম্য নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমু বলেন: ছাত্রলীগকে তার অতীত সুনাম অক্ষুণ্ণ রাখে সাংগঠনিক কাজ এগিয়ে নিতে হবে। সেই সঙ্গে শেখ হাসিনার বিজয় অর্জনের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে হবে।

ছাত্রলীগকে দেশের এবং উপমহাদেশের বৃহৎ ছাত্র সংগঠন আখ্যায়িত করে তিনি বলেন: জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে যে নিরলসভাবে কাজ করেছেন। সেটিতে যথাযথ ভাবে এগিয়ে নিতে ছাত্রলীগকেও দায়িত্ব নিতে হবে।

এটা শুধু ছাত্রলীগ হিসেবেই নয়, দেশের ভবিষ্যৎ হিসেবে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Reneta

আমু বলেন, শেখ হাসিনাও ছাত্রনেত্রী ছিলেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আজকে ছাত্রলীগের সাংগঠনিক নেত্রী তিনি। তার নেতৃত্বকে সফল করার জন্য যেভাবে আপনারা কাজ করছেন, আগামীতেও সেভাবে কাজ করবেন। এই প্রত্যাশা রাখি।

আগামী নির্বাচনে নৌকা মনোনীত সকল প্রার্থীর বিজয় ছিনিয়ে আনতে ছাত্রলীগ কাজ করবে বলে প্রত্যাশা রাখেন আওয়ামী লীগের প্রবীণ এ নেতা।

এর আগে সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন।

ঢাকা মহানগর উত্তরের সভাপতি সৈয়দ মিজানুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহম্মেদের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমির হোসেন আমুছাত্রলীগলিড নিউজ
শেয়ারTweetPin8

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘সৌদিতে অপরাধে জড়িত প্রবাসীদের ছাড় নয়’

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবেই পরীক্ষা স্থগিত করা হয়নি’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT