চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশি কর্মকর্তা জামিনে মুক্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ণ ২১, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
বাংলাদেশি কূটনীতিক গ্রেফতার

গৃহকর্মীর সঙ্গে জালিয়াতির দায়ে হামিদুর রশিদ নামে জাতিসংঘের এক বাংলাদেশি কর্মকর্তাকে গ্রেফতার করে নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতে তোলার পর দীর্ঘ শুনানি শেষে তার জামিন হয়েছে।

বিবিসি জানিয়েছে, ইউএনডিপি’র ডেভেলপমেন্ট পলিসি অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের প্রধান হিসেবে কর্মরত হামিদুর রশিদকে স্থানীয় সময় মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়। এরপর ম্যানহাটন ফেডারেল আদালতে তোলার পর শুনানি শেষে জামিন পান তিনি।

মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুসারে, জাতিসংঘের উন্নয়ন সংস্থা ‘ইউএনডিপি’র এই কর্মকর্তার বিরুদ্ধে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া গৃহকর্মীর সঙ্গে ভিসা জালিয়াতি, কর্মী নিয়োগ চুক্তি জালিয়াতি এবং ওই গৃহকর্মীর পরিচয় জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে, হামিদুর রশিদ বাংলাদেশ থেকে নেয়া গৃহকর্মীর জন্য প্রযোজ্য জি-৫ ভিসার নিয়ম অনুযায়ী যে মজুরি দেয়ার অঙ্গীকার করেছিলেন পরবর্তীতে তিনি তা মানেননি।

সাপ্তাহিক ৪২০ মার্কিন ডলার মজুরিতে গৃহকর্মী নিয়োগের চুক্তিপত্র পররাষ্ট্র দপ্তরে দাখিল করা হলেও ২০১৩ সালের জানুয়ারিতে ওই গৃহকর্মী যুক্তরাষ্ট্রে পৌঁছালে নতুন একটি চুক্তিপত্রে সই নেন হামিদুর। সেখানে সাপ্তাহিক মজুরি দেখানো হয় ২৯০ মার্কিন ডলার।

এছাড়া চুক্তি অনুযায়ী গৃহকর্মীকে সাপ্তাহিক ৪০ ঘণ্টার বেশি সময় কাজ করানোর অভিযোগও আনা হয়।

Reneta

এসব অভিযোগ প্রমাণিত হলে ইউএনডিপি কূটনীতিক হামিদুর রশিদের সর্বোচ্চ ২৯ বছরের কারাদণ্ড হতে পারে।

তবে এ ব্যাপারে হামিদুর রশিদ বা ইউএনডিপি’র প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। ওই গৃহকর্মী চার বছর আগে হামিদুরের কাজ ছেড়ে দেন বলেও জানিয়েছে ডেইলি মেইল।

এর আগে গত সপ্তাহে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে নিউইয়র্কে বাংলাদেশের ডেপুটি কনসাল জেনারেল মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পান।

এর মধ্য দিয়ে অল্প সময়ের ব্যবধানে নিউইয়র্কে দুই বাংলাদেশি কূটনীতিক গ্রেফতারের ঘটনা ঘটল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কূটনীতিক গ্রেফতারনিউইয়র্কযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে দাম কমবে ধান-চাল-গম-ভোজ্যতেলসহ ৬০ নিত্যপণ্যের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT