চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খামারীদের উৎসাহ দিতে বাড়ছে গুঁড়ো দুধ ও মাংসের আমদানি শুল্ক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫২ পূর্বাহ্ন ০৭, এপ্রিল ২০১৮
কৃষি
A A
কৃষি বাজেট

দেশীয় খামারীদের উৎসাহিত করতে আগামী বাজেটে গুঁড়ো দুধ এবং মাংস আমদানির ওপর শুল্ক বাড়ানো হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

সিলেটে কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনায় তিনি আরও বলেছেন, বেসরকারী খাতের মাধ্যমে কৃষি ভবন প্রতিষ্ঠা করা হবে। এতে কৃষক উৎপাদিত পণ্য সরাসরি পাইকারের কাছে বিক্রির সুযোগ পাবেন।

তবে সিলেটে এক-তৃতীয়াংশ জমি অনাবাদী থাকাকে শরমের বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী।

২০০৫ সাল থেকে শুরু, চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের উদ্যোগে কৃষি বাজেট, কৃষকের বাজেট আয়োজন। তৃণমূল কৃষকের ভাবনা সরাসরি নীতি নির্ধারকদের কাছে তুলে ধরতে এই আয়োজন এরই মধ্যে নজর কেড়েছে সরকারের। প্রায় প্রতিবছরই মন্ত্রিসভার সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ছুটে গেছেন প্রত্যন্ত অঞ্চলে কৃষকের চাওয়া-পাওয়ার খতিয়ান জানতে। সিলেটের মানুষ অর্থমন্ত্রীকে কাছে পেয়ে গর্বিত কৃষি বাজেট, কৃষকের বাজেটে অংশ নেয়া দক্ষিণ সুরমার হাজারো কৃষক।

অন্য যেকোন অনুষ্ঠানের মতোই ১৯ মার্চ সোমবার রাতে ধারণ চলছিলো কৃষি বাজেট আলোচনার। রাত প্রায় পৌনে নয়টা, হঠাৎ করেই অর্থমন্ত্রীকে টেলিফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে ততক্ষণে প্রচার হয়ে গেছে এবছরের স্বাধীনতা পুরষ্কারে ভূষিত বিশিষ্ট ব্যক্তিবর্গের নাম।

তবে সিলেটের দক্ষিণ সুরমার কামালবাজারে অনুষ্ঠানস্থলে কেউ জানতেন না সেই খবর। প্রধানমন্ত্রীর সঙ্গে দু’তিন মিনিট কথা বলে অর্থমন্ত্রী জানালেন কৃষকের জন্য কাজ করে যাওয়া গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের রাষ্ট্রীয় স্বীকৃতির বার্তা।

Reneta

উপস্থিত কৃষকের অভিনন্দনে সিক্ত, শাইখ সিরাজ আবেগ আপ্লুত হলেন, কৃতজ্ঞতাও জানালেন, তবে ভুলে যাননি কৃষকের জন্য অনুষ্ঠান তৈরির কাজ চলার কথা।

যথারীতি বাজেটে বরাদ্দ চেয়ে নানা দাবি তুলে ধরেন কৃষক। কৃষি বাজেট, কৃষকের বাজেটে উপস্থিত থাকতে পেরে নিজেকে সমৃদ্ধ করার কথা পুনর্ব্যক্ত করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

কৃষি ঋণে অনিয়ম দূর করার পাশাপাশি ভর্তুকি ও প্রণোদনা যাতে প্রকৃত কৃষক পায় সেজন্য এলাকায় সুবিধাভোগীদের তালিকা টানিয়ে দেয়ার পরামর্শ দেন অর্থমন্ত্রী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি বাজেটলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

শেরপুর-৩ আসনে বিএনপি প্রার্থী রুবেলের বড় ব্যবধানে জয়

এপ্রিল ৯, ২০২৬

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ আরও জটিল আকার ধারণ করছে

এপ্রিল ৯, ২০২৬

যুদ্ধ বিরতির কোন ইতিবাচক প্রভাব পড়েনি তেলের বাজারে

এপ্রিল ৯, ২০২৬

ডিজিটাল সিকিউরিটি আইনের সংস্কার চায় সরকার: তথ্যমন্ত্রী

এপ্রিল ৯, ২০২৬

বিশ্বকাপে খেলতে অবসর ভেঙে ফিরতে চান সুয়ারেজ

এপ্রিল ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT