চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির সংবাদ সম্মেলন নিয়ে চরম নাটকীয়তা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিজেদের ক্রিকেট ইতিহাসের শুরু থেকেই কাজটা করে এসেছে ভারত। এবার মনে হয়েছিল কাজটা হচ্ছে না। বিদেশ সফরে উড়ে যাওয়ার আগে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের সাংবাদিক বৈঠক হয় শুরু থেকেই। কিন্তু এবার সেই সংবাদ সম্মেলন প্রথমে বাতিল করে দেয় বিসিসিআই। পরে আবার বিতর্ক এড়ানোর জন্য আয়োজনের কথা জানায়।

সোমবার ভারতীয় দলের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। সে দিনই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই টি-টুয়েন্টি খেলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাচ্ছে ভারতীয় দল। বাকি একটি টি-টুয়েন্টি এবং ওয়ানডে ও টেস্ট সিরিজের খেলা হবে ওয়েস্ট ইন্ডিজেই।

ভারতীয় মিডিয়া বলছে, বিতর্ক এড়াতে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে কোনো ঝুঁকি নেয়নি ক্রিকেট বোর্ড। তাই রীতি মেনে সফরের আগে ভারত অধিনায়ককে সাংবাদিক সম্মেলনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। তবে সেই সংবাদ সম্মেলনে দলের হেড কোচের উপস্থিত থাকার কথা জানানো হয়নি বোর্ডের পক্ষ থেকে।

প্রথমিকভাবে বিসিসিআই’র পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছিল যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সফরের জন্য আমেরিকা উড়ে যাওয়ার আগে ভারতীয় দলের কোনো সাংবাদ সম্মেলন আয়োজন করা সম্ভব নয়। কারণ হিসাবে কোহলির একটি প্রোমোশনাল ইভেন্টে ব্যস্ত থাকার কথা জানানো হয়।

তবে বিসিসিআই সূত্রে এমন ইঙ্গিত মেলার পরেই ভারতের সংবাদমাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে যে, রোহিতের সঙ্গে সমস্যার জেরেই সাংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে চান না কোহলি।

ঘটনা অন্যদিকে মোড় নিতে পারে উপলব্ধি করেই বিসিসিআই বিবৃতি দিয়ে জানিয়ে দেয় যে, সোমাবার রাতে ভারতীয় দল দেশ ছাড়ার আগে সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হোটেলে অধিনায়ক কোহলি প্রাক-সফর সাংবাদ সম্মেলনে মিলিত হবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিভারতীয় ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT