শিল্পীদের নির্বাচন মানেই নতুন পুরনোদের মিলনমেলা। বহুদিন পর সবার একসাথে হওয়া। এই দিনের জন্য অনেকেই দু’বছর মুখিয়ে থাকেন। কেননা, অন্য কোনো কারণে যে প্রাণের এফডিসিতে সবাইকে একসাথে করা সম্ভব নয়!
এমনটা মনে করেন বহু শিল্পী। ভোটযুদ্ধের বিষয়টি কখনোই মাথায় নেন না। তেমনি একজন ঢাকাই সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাস।
নির্বাচন ঘিরে শুক্রবার দুপুর ঠিক ১২ টার সময় ভোট দিতে আসেন অপু বিশ্বাস। এফডিসিতে এসেই তিনি মুখোমুখি হন গণমাধ্যমকর্মীদের। জানান, করোনার পর আবার শিল্পীরা এই দিনটিকে ঘিরে এক হয়েছেন, তাই দিনটি আমার কাছের ভোটের মনে হচ্ছে না। এ দিনটি আমার কাছে মিলনমেলার।
নির্বাচনে কাদেরকে সমর্থন করছেন অপু? এমন প্রশ্নে তিনি বলেন,‘যারা নির্বাচনে অংশ নিচ্ছেন কেউ পতিপক্ষ নয়। সবাই আমার কাছের মানুষ।’
এসময় অপু আরো বলেন, যারা ভোটে অংশ নিচ্ছেন প্রতিটি শিল্পীর সাথে আমি কাজ করেছি। এটা আমার সৌভাগ্য। যারা জয়ী হবেন তারা যেন নেতৃত্বের জায়গায় ঠিক থাকেন। কিন্তু ভোট নিয়ে কাদা ছোড়াছুড়ি করা আমার কাছে কাম্য নয়।’







