চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কে বলে রে ‘বৃদ্ধ’ তারা

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
১:২৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
গোলরক্ষককে ডজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন নুরুল হক মানিক

গোলরক্ষককে ডজ দিয়ে বেরিয়ে যাচ্ছেন নুরুল হক মানিক

৬৬ বছর বয়সী একজন মানুষকে কী বলা যায়? মধ্যবয়সী কিংবা বৃদ্ধ? রানার চ্যানেল আই বিচ ফুটবলে মাঠে নামা নুরুল হক মানিককে দেখলে আপনি কোনোটি বলতে পারবেন না। যেমনটি পারলেন না কক্সবাজারের কলা বিক্রেতা সুরজ মিয়া।

শনিবার সকালে সুরজ মিয়া কলা বিক্রি বাদ দিয়ে সিগাল পয়েন্টে খেলা দেখতে আসেন। বৃহস্পতিবারও ছিলেন। সেদিন চোখের সামনে নুরুল হক মানিককে হ্যাটট্রিক করতে দেখে তার চোখ কপালে উঠে যায়। তৃতীয়দিন মাঠের পাশে দাঁড়িয়ে মানিকের বয়স নিয়ে আরেকজনের সঙ্গে তর্ক করছিলেন।

আলফাজ-মানিক

এই প্রতিবেদকের কাছ থেকে তিনি জানতে পারেন মানিকের বয়স ৬৬ বছর। এরপর এক তরুণের সঙ্গে তার তর্কের শুরু। রুবেল নামের ওই তরুণ দর্শক মানিককে ‘বুড়ো’ বলতে চান। সুরজ মিয়ার তাতে বেজায় আপত্তি। এই বয়সটাকে তিনি কিছুতেই বুড়ো বলতে দিতে চান না।

‘মানিক ভাইয়ের খেলা দেখলে কে বলবে সে বুড়ো। এর মধ্যে দুইবার হ্যাটট্রিক করেছেন,’ বলছিলেন সুরজ।

শুধু মানিক নন। রানার-চ্যানেল আই বিচ ফুটবলে সব সাবেক ফুটবলাররাই অংশ নেন। ছয় বছর ধরে এই নিয়ম চলছে। শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদের মধ্যে বর্ষীয়ান ক্রীড়া ব্যক্তিত্ব মাঠ মাতাচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই ছয় বছর ধরে আয়োজন করছে এই বিচ ফুটবল। ওয়াফের এক কর্মকর্তা এদিন জানালেন বর্তমান যুগের ফুটবলারদের কোনোভাবে এই টুর্নামেন্টে যোগ করা যায় কি না, সেটা তারা ভেবে দেখবেন।

লম্বা শট নিচ্ছেন কায়সার হামিদ

সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ অতটা বয়সী নন। পঞ্চাশের আশেপাশে। খেলা ছাড়ার পরও যে ফিটনেস ধরে রেখেছেন তাতে বিস্ময় জাগারই কথা।

Reneta

মোহামেডান মাস্টার্সের হয়ে নুরুল হক মানিক আর আলফাজ আহমেদ ঝাঁকে-ঝাঁকে গোল করছেন। দুজনে আক্রমণভাগে খেলছেন। দারুণ বোঝাপড়া। একদিন আলফাজ হ্যাটট্রিক করছেন তো, আরেকদিন মানিক হ্যাটট্রিক করছেন। শনিবার সকালে মুক্তিযোদ্ধাকে হারিয়ে তারা ফাইনালে চলে এসেছে। বিকেল ছয়টায় তাদের প্রতিপক্ষ আবাহনী মাস্টার্স। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

বলের পেছনে ছুটছেন আলফাজ এবং মানিক।

মানিকের শক্তি মূলত ড্রিবলিংয়ে। ইনসাইড-আউটসাইড করে কাট করার ক্ষমতা এখনো চোখে পড়ার মতো। শুক্রবার জোড়া গোল করার দিনে দ্বিতীয় গোলটি ওইভাবেই করেছিলেন। দুজনকে কাট করে বেরিয়ে যান। তৃতীয়জনকে বোকা বানিয়ে ডান পায়ের বল বাঁ পায়ে নিয়ে গোল করেন।

আলফাজ তার সেই বিখ্যাত বাঁকানো শট এখনো ধরে রেখেছেন। বালির ভেতর খেলা হওয়ায় ওইভাবে নিখুঁত শট নেয়া কঠিন। তবু আলফাজ আর মানিক যা করছেন তাতে জাতীয় দলের বর্তমান স্ট্রাইকাররা লজ্জায় পড়ে যাবেন।

আলফাজ আর মানিকের মিল আছে আরও। দুজনই গোল করার পর গ্যালারির দিকে কাকে যেন ইশারা করেন। শুক্রবার আলফাজ মাঠ ছাড়তে ছাড়তে বলে যান, যেদিকে তিনি হাত নাড়েন, সেখানে বসে থাকেন তার সহধর্মিণী।

আর নুরুল হক মানিক?

কিছু বলতে চাইলেন না। হয়তো বয়স একটু বেশি বলে লজ্জাটাও বেশি। হাসি দেখে বেশ বোঝা যায় মনটা তার এখনো তরুণ।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT