চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লার অবহেলিত এক উপজেলা তিতাস

পরাগ আজিমপরাগ আজিম
১:৪৮ পূর্বাহ্ণ ২৫, জুন ২০১৫
পরিবেশ
A A

ভালো রাস্তা না থাকায় যোগাযোগ সুবিধা থেকে বঞ্চিত কুমিল্লার অপেক্ষাকৃত নতুন উপজেলা-তিতাস। দাউদকান্দি থেকে সরু রাস্তার দীর্ঘ জ্যাম পেরিয়ে এই জনপদে ঢোকার পর চোখে পড়ে ভাঙ্গাচোরা রাস্তাঘাট। একটি ৫০ মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র থাকলেও ওই বিদ্যুতের সুবিধা পাচ্ছে না তিতাসের মানুষ।

কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ৯ টি ইউনিয়ন কর্তন করে তিতাস নামে নতুন একটি উপজেলা যাত্রা শুরু করে ২০০৪ সালের ৩০ মার্চ। ১০৭ বর্গকিলোমিটার আয়তনের এ উপজেলার দক্ষিণে দাউদকান্দি, উত্তরে হোমনা, পূর্বে মুরাদনগর এবং পশ্চিমে মেঘনা উপজেলা। রাজধানী ঢাকা থেকে দূরত্ব মাত্র ৫৫ কিলোমিটার হলেও কুমিল্লা থেকে দূরত্ব আরো বেশি ৫৮ কিলোমিটার। ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক থেকে হোমনা সড়ক দিয়ে এই উপজেলায় ঢুকতে শুরুতেই জিআরকান্দি সেতু। সরু সেতু দিয়ে শুধু একমুখী যান চলাচলের কারণে সেতুর দুপাশে প্রতিদিনই ভয়াবহ যানজট।

ওই যানজট পেরিয়ে তিতাসে ঢোকার পর অন্যচিত্র। যে রাস্তাটি তিতাসের উপর দিয়ে চলে গেছে মুরাদনগরের দিকে, সেই রাস্তার বিভিন্ন স্থানে জীর্ণদশা। ভাঙ্গাচোরা ওই রাস্তার বিকল্পও নেই যাত্রী ও গাড়িচালকের কাছে।

এই জনপদের মানুষের আরেকটি বড় সমস্যা বিদ্যুৎ। ৫০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ কেন্দ্র  থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাচ্ছে না এখানকার মানুষ।

এইসব সমস্যার বিষয়ে অবগত আছেন উপজেলা নির্বাহী অফিসারও।

রাস্তার উন্নয়নে কিছু পরিকল্পনার কথা জানিয়েছেন কুমিল্লার জেলা প্রশাসকও। যোগাযোগ ও বিদ্যুৎ সমস্যা কেটে গেলে তিতাস হতে পারে একটি স্বনির্ভর উপজেলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT