চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুবিতে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে তদন্ত কমিটি

ফরহাদুর রহমানফরহাদুর রহমান
৭:৩৫ অপরাহ্ন ২০, জানুয়ারি ২০২০
শিক্ষা
A A

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সাথে অভিযুক্ত শিক্ষককে তদন্ত চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য কোর্স থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন সেলের অধীনে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কামরুন নাহার শীলাকে আহবায়ক করে গঠিত তদন্ত কমিটিকে আগামী তিন সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য বলা হয়েছে।

এদিকে অভিযোগকারী শিক্ষার্থীকে বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঐ শিক্ষার্থী। এ ঘটনায় তিনি নিরাপত্তা চেয়ে কুমিল্লা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জানিয়েছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ আবু তাহের বলেন, ‘ইংরেজি বিভাগের সান্ধ্য কোর্সে অধ্যয়নরত এক ছাত্রীর করা যৌন হয়রানির অভিযোগের ভিত্তিতে উপাচার্যের সাথে কথা বলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষককে সান্ধ্য কোর্সের সকল ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে আমরা এ বিষয়ে ব্যবস্থা নেব।’

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত শিক্ষক আলী রেজওয়ান তালুকদার বলেন, ঐ শিক্ষার্থীর সাথে অনেকদিন যাবত কোন যোগাযোগই নেই। হুমকি দেওয়ার প্রশ্নই আসেনা।

Reneta

সান্ধ্য কোর্স থেকে অব্যাহতি দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘সান্ধ্য কোর্সের দায়িত্ব থেকে আমাকে অব্যাহতি দেওয়ার চিঠিটি পেয়েছি। প্রমাণ ছাড়া অভিযোগের ভিত্তিতে আমাকে অব্যাহতি দেওয়ার বিষয়টি দুঃখজনক।’

উল্লেখ্য, গত বুধবার (১৫ জানুয়ারি) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান আলী রেজওয়ান তালুকদারের বিরুদ্ধে যৌন হয়রানি ও মোবাইল ফোনের গুরুত্বপূর্ণ সকল তথ্য মুছে ফেলার অভিযোগ করেন বিভাগের সান্ধ্য কোর্সের এক শিক্ষার্থী।

Jui  Banner Campaign
ট্যাগ: কুবিতদন্ত কমিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

একজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নিহত ২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

৩৬ বছর পর পূর্ণ মন্ত্রী পাওয়ায় ফেনীতে নেতা-কর্মীদের উচ্ছ্বাস, মিষ্টি বিতরণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সামাজিক মাধ্যমে ‘হানিট্র্যাপ’: গ্রেপ্তার ১২

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ের পর নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT