চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কারচুপি-অনিয়ম’ কূটনীতিকদের জানালেন তাবিথ-ইশরাক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ইভিএম ‘ভোট কারচুপি’র চিত্র কূটনীতিকদের কাছে তুলে ধরেছেন বিএনপির পরাজিত দুই মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।

রোববার বিকালে রাজধানীর লেকশোর হোটেলে ধানের শীষের এই দুই মেয়রপ্রার্থী কূটনীতিকদের ব্রিফিং করেন। রুদ্ধদ্বার ওই বৈঠকে অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ের রাষ্ট্রদূতসহ জার্মানি, তুরস্ক, ভারত, ইউরোপীয় ইউনিয়ন নিয়ে ১৩টি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

বৈঠকে কূটনীতিকদের সামনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, ইভিএমে কারচুপি, কেন্দ্র দখল, গণমাধ্যমের সাংবাদিকদের ওপর আক্রমণসহ নির্বাচনের সার্বিক চিত্র নিয়ে তথ্য-উপাত্তসহ ভিডিও তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

পরে অপেক্ষমান সাংবাদিকদের ঢাকা দক্ষিণের ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেন কথা বললেও তাবিথ আউয়াল কোনো কথা বলতে অপরাগতা প্রকাশ করেন। বৈঠকে অংশ নেয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতৃবৃন্দও সাংবাদিকদের সাথে কোনো কথা বলতে রাজি হননি।

ইশরাক হোসেন বলেন, এখানে দলের ফরেন এফেয়ার্স কমিটির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেয়া হয়েছে কী কী ঘটনা নির্বাচনের দিন ঘটেছে সে বিষয়ে। এর আগে আমরা গত ৫ তারিখে আপনাদের (গণমাধ্যম) সামনে যেটা বলেছি, সেটাই আরকি আমাদের যারা বিভিন্ন মিশনের আছেন তারা জানতে চেয়েছিলো ফরেন এফেয়ার্স কমিটির কাছ থেকে। সেটার প্রেজেন্টেশন আজকে আমরা করেছি।

কোন বিষয়গুলো ফোকাস করেছেন- এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কারচুপির ইলেকশন, জালিয়াতির ভোট –এসব বিষয় তুলে ধরা হয়েছে। তারা তো আমাদের উন্নয়ন সহযোগী দেশ, তারা জানতে চেয়েছেন ইলেক্ট্ররাল প্রসেসটা কীভাবে সংঘটিত হচ্ছে। তারা আমাদের এখানে বিভিন্ন সময়ে ডেমোক্রেসির ওপর প্রশিক্ষণ দিয়ে থাকে তাদের একটা আগ্রহ থাকে যে, এতো বড় নির্বাচন হয়ে গেলো-সেটা কীভাবে হলো? সেগুলোর বিষয়ে আমরা তাদেরকে প্রেজেন্টেশন দিয়েছি।’

Reneta

ইশরাক বলেন, আমরা পুরোটা বলেছি। এখানে নির্বাচনে বিভিন্ন স্তরে কারচুপিটা হয়েছে ভোটকেন্দ্র দখল করে, সেখানে ভোট টিপে ভোট দেয়া থেকে শুরু করে একদম ফলাফল পরিবর্তন যে করা হয়েছে-সব কিছু আমরা আমাদের মতো তুলে ধরেছি। একটা কথা আমি বলতে চাই, এগুলো নিয়ে পরে বলবে যে, আমরা অভিযোগ করছি-এই সেই। আমরা কোনো অভিযোগ করছি না। তারা জানতে চেয়েছে, আমরা তাদেরকে জানাচ্ছি।তাদের কাছে অভিযোগ করে তো কোনো লাভ নাই।

আপনাদের বক্তব্যের পর কূটনীতিকরা কী বলেছেন প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা (কূটনীতিকরা) নির্বাক ছিলেন। তারা খুবই অবাক হয়েছেন যে, এভাবে একটা কারচুপি হতে পারে এতো বড় একটা নির্বাচনে। তিন-চার স্তরে ভোট কেন্দ্রগুলো দখল করা হয়েছিলো বাইরে-ভেতরে সব জায়গায়।

‘‘সাংবাদিকদের আহত করা হয়েছে এটাতে তারা (কূটনীতিকরা) ব্যথিত হয়েছেন। আমাদের পোলিং এজেন্টের আহত করা হয়েছে-সেটাতে তারা ব্যথিত হয়েছেন। আমরা বিভিন্নভাবে পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছি যে, কিভাবে ফলাফল স্থগিত করে পরবর্তিতে পরিবর্তন করা হয় গভীর রাতে। এসব শুনে তারা নির্বাক থেকেছেন।’’

বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা ইসমাইল জবিউল্লাহ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শ্যামা ওবায়েদ, আসাদুজ্জামান, জহিরউদ্দিন স্বপন, জেবা খান, মীর হেলাল,ফারহানা মুন্নীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কূটনীতিকবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

গোলরক্ষকের দৃঢ়তার মঞ্চে পয়েন্ট ভাগাভাগি করল ইকুয়েডর-কুরাসাও

জুন ২১, ২০২৬

উন্ডাভের জোড়া গোল, কষ্টার্জিত জয়ে এক যুগ পর নকআউটে জার্মানি

জুন ২১, ২০২৬

ব্রোবি ও গ্যাকপোর জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে দিল নেদারল্যান্ডস

জুন ২১, ২০২৬

শেষ কবে বাবার সঙ্গে বসে একটা সিনেমা দেখেছেন?

জুন ২১, ২০২৬

বিশ্বকাপে পাকিস্তানকে দাপটে হারাল বাংলাদেশ

জুন ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT