চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক নতুন মন্ত্রণালয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২১
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A

দেশের জনগণের মানসিক স্বাস্থ্যের খেয়াল রাখতে সরকার ব্যবস্থায় নতুন একটি স্বতন্ত্র মন্ত্রণালয় যুক্ত করলো কানাডা সরকার। মন্ত্রণালয়টি হলো, মানসিক স্বাস্থ্য ও মাদকাসক্তি বিষয়ক মন্ত্রণালয়। নতুন মন্ত্রিপরিষদে গঠন করে তাদের হাতেই নবগঠিত এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

নতুন এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে সাবেক ক্রাউন-ইন্ডিজিনাস সম্পর্ক বিষয়ক মন্ত্রী ক্যারোলিন বেনেটকে। আগামী পাঁচ বছরে প্রদেশ ও অঞ্চলগুলোতে বিনামূল্যে মানসিক স্বাস্থ্য এবং মাদকাসক্তদের সেবা প্রদানে নতুন ৪৫০ কোটি ডলার ফেডারেল তহবিল প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিল লিবারেল প্ল্যাটফরম।

দায়িত্ব পাওয়ার পর এক সংবাদ সম্মেলনে বেনেট বলেন, মানসিক স্বাস্থ্যও যে সমান্তরাল মহামারি হিসেবে দেখা দিয়েছে, আমরা অনেকেই সেটা জানি। সত্যিকার অর্থেই এ নিয়ে আমাদের কিছু করা দরকার। সেই সঙ্গে সরকারের সব বিভাগের পাশাপাশি প্রদেশ ও অঞ্চলগুলোতে যাতে একটি মানসিক স্বাস্থ্য কৌশল থাকে সেটাও নিশ্চিত করা প্রয়োজন।

মেন্টাল হেলথ অ্যাসোসিয়েশন অব কানাডার তথ্য অনুযায়ী, মহামারির সময়জুড়ে কানাডাজুড়ে বিষণ্ণতা ও উদ্বিগ্নতা বেড়ে গেছে। কোভিড-১৯ এর আগে থেকেই যারা মানসিক স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, আইসোলেশন তাদের পরিস্থিতি আরও খারাপের দিকে নিয়ে গেছে।

মেন্টাল হেলথ কমিশন অব কানাডার প্রেসিডেন্ট মিশেল রড্রিগ বলেন, কানাডায় মানসিক স্বাস্থ্য ও মাদক সংক্রান্ত স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমরা যে করছি এই নিয়োগ সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।

মহামারি ও এর প্রভাবে মানসিক স্বাস্থ্যের নিরিখে নতুন এ পদ সৃষ্টি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন এনডিপি নেতা জাগমিত সিং। তবে নতুন মন্ত্রণালয় যোগ করা এ সমস্যার সহজ সমাধান নয় উল্লেখ করে টুইট করেছেন কনজার্ভেটিভ এমপি টড ডোহার্টি। টুইটে তিনি বলেন, আমাদের দরকার জরুরি ও সুনির্দিষ্ট কার্যক্রম। নতুন মন্ত্রীকে জাতীয় আত্মহত্যা প্রতিরোধে হটলাইন এবং প্রাদেশিক মানসিক স্বাস্থ্য সেবা ও তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সংস্থাগুলোর জন্য স্থিতিশীল তহবিল চালুরও আহ্বান জানিয়েছেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ জয়ের পুরস্কার ‘টমেটো’

জুলাই ২২, ২০২৬

ভারী বর্ষণ ও পাহাড় ধসে রাঙ্গামাটিতে ক্ষতিগ্রস্ত মৌসুমী ফল ও ফসল

জুলাই ২২, ২০২৬

আলীকদমে ট্রাই ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ

জুলাই ২২, ২০২৬

রাজধানীতে বাসের ধাক্কায় ইমপ্রেস গ্রুপের কাজী সাখাওয়াত হোসেনের মৃত্যু

জুলাই ২২, ২০২৬

‘ক্ষমা’ চাইলেন মার্টিনেজ, ভাবছেন ‘অবসরের’ কথাও

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT