চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় নতুন বিধিনিষেধেও কমছে না করোনা সংক্রমণ

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:৫১ পূর্বাহ্ণ ২০, নভেম্বর ২০২০
আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

কানাডায় করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে না বরং উদ্বেগজনকহারে বাড়ছে।  বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমানহারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বিভিন্ন প্রদেশের স্থানীয় নীতিনির্ধারকরা নানা বিধিনিষেধ আরোপ করছে। এসব বিধিনিষেধ শুধু অফিস-আদালতেই সীমাবদ্ধ নয়। সামাজিকভাবে জনসমাগম এড়িয়ে চলতে স্থানীয়দের একে অপরের বাড়িতে কম যাতায়াত এবং যথাসাধ্য মাস্ক ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।

কানাডার প্রধান চারটি প্রদেশ অন্টারিও, ব্রিটিশ কলম্বিয়া, আলবার্টা এবং কুইবেকে করোনা আক্রান্তের সংখ্যা প্রবলভাবে বাড়ছে। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে চাপও ব্যাপকহারে পড়ছে।

অন্টারিওর বিভিন্ন সিটিকে ইতিমধ্যে রেড জোনের আওতাভুক্ত করা হয়েছে। যেখানে সীমিতসংখ্যক লোকজন চলাচল এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা: থেরেসা ট্যাম কানাডিয়ানদের সতর্ক করে বলেছেন, কানাডায় যে অনুপাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ডিসেম্বরের প্রথম দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।  বর্তমানে প্রতিদিনের সংখ্যার তুলনায় তা দ্বিগুণেরও বেশি।

একদিকে শীতের প্রকোপ অন্যদিকে করোনা ভাইরাসের উদ্বেগ-উৎকণ্ঠা। তবুও প্রতীক্ষিত ভ্যাকসিন আর সুদিনের অপেক্ষায় কানাডাবাসী।

Reneta

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৭৫৪ জন, মৃত্যুবরণ করেছেন ১১ হাজার ২৬৫ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৫২ হাজার ২৯৪ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

জুলাই ১৬, ২০২৬

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মানুষ যুক্তরাষ্ট্রের তুলনায় চীনের প্রতি ইতিবাচক

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT