চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ছাত্রদের ঐক্য গড়ে তুলতে হবে: মান্না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ১৬, জুন ২০১৭
রাজনীতি
A A
গণতান্ত্রিক রাষ্ট্র

ইফতার মাহফিলে মাহমুদুর রহমান মান্না

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন- ছাত্ররাই দেশ গড়ার মূল শক্তি, তাই কল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ছাত্রদের ঐক্য গড়ে তুলতে হবে। শুক্রবার রাজধানীর মিরপুরে নাগরিক ছাত্র ঐক্যের আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় এখন চরম নৈরাজ্য বিরাজ করছে। হাইব্রিড ফলাফল, প্রশ্নপত্র ফাঁস, ভর্তি পরীক্ষায় জালিয়াতি, সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ত্রুটি, দুর্নীতির ব্যাপকতা ও রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে। এ অবস্থার অবসানে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হতে হবে।

তিনি আরও বলেন, এক সময় দেশের ‘দ্বিতীয় পার্লামেন্ট’ খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদের নির্বাচন হয় না দুই যুগ ধরে। কেন? আমরা সবাই জানি ছাত্র সংসদ নির্বাচনগুলো ছাত্রদের নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে শিক্ষা দেয়, ছাত্রদের মধ্যে আগামী দিনের যোগ্য নেতৃত্ব গড়ে তোলে। এর মধ্যে শিক্ষকদের নির্বাচন, কর্মচারীদের নির্বাচন হয়েছে। কিন্তু যারা আগামীতে এ দেশকে নেতৃত্ব দেবেন, তাদের যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তোলার পীঠস্থান ছাত্র সংসদের নির্বাচন হয় না দুই যুগ ধরে। বর্তমান ছাত্র রাজনীতি আদর্শহীন হওয়ার মূল কারণও ছাত্র সংসদ অকার্যকর থাকা।

এসময় তিনি সাম্প্রতিক ছাত্র রাজনীতিকে সন্ত্রাস ও দখল দারিত্বের পথ থেকে সুস্থ রাজনৈতিক ধারায় ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে এবং কল্যাণমুখী, গণতান্ত্রিক রাষ্ট্র গড়তে ছাত্রদের ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

নাগরিক ছাত্র ঐক্যের আহ্বায়ক নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক যুব ঐক্যের আহ্বায়ক শাহীনুল আলম, নাগরিক ছাত্র ঐক্যের সদস্য সচিব রিয়াজুল ইসলাম রিহান, কেন্দ্রীয় সদস্য ইমরান খান, রবিউল ইসলাম, মোস্তফা কামাল তোহা, এম এইচ মেহেদী, আরশাদ আলম নয়ন, শরিফুল ইসলাম জসিম প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নাগরিক ঐক্যমাহমুদুর রহমান মান্না
শেয়ারTweetPin

সর্বশেষ

হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট প্রকাশ করেছে বাংলাদেশের হাজীরা

মে ৩০, ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী আজ

মে ৩০, ২০২৬

চাকরি-পরিবার সব হারানোর শঙ্কা; ট্রাম্পের নতুন গ্রিন কার্ড নিয়মে উৎকণ্ঠায় প্রবাসীরা

মে ৩০, ২০২৬

৫ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

মে ৩০, ২০২৬
ফাইল ছবি

১৭ বছর ধরে এ দিনটি স্বাভাবিকভাবে পালন করতে পারিনি: মির্জা ফখরুল

মে ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT