চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলাবাগানকে হারিয়ে শেখ জামালের পঞ্চম জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৩ অপরাহ্ণ ১৬, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২৬৪ রানের জয়ের টার্গেটে ১৯০তেই থামল কলাবাগান ক্রীড়াচক্রের ইনিংস। তাতে ৭৩ রানের জয় পেল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শেখ জামালের এটি পঞ্চম জয়। ১০ খেলায় অবশ্য সমানসংখ্যক ম্যাচে হেরেছে তারা। আর ১০ ম্যাচে কলাবাগানের এটি অষ্টম হার।

ফতুল্লায় টসে হেরে ব্যাট করতে নেমে এক বল বাকি থাকতে ২৬৩ রানে অলআউট হয় শেখ জামাল। দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারালেও ইনিংসের ভিত গড়ে দেন পিনাক ঘোষ ও রাকিন আহমেদ। দ্বিতীয় উইকেট জুটিতে দুজনে তোলেন ১২১ রান। এক রানের জন্য হাফসেঞ্চুরি পাননি ঘোষ (৪৯)। তবে দলীয় সর্বোচ্চ ৭১ রান করেন রাকিন।

এই দুজনে ফেরার পর দলীয় ইনিংসটা একা হাতে টেনেছেন তানভীর হায়দার। শেষ ছয় ব্যাটসম্যানের মধ্য সোহাগ গাজী (২৩) ছাড়া কেউই দাঁড়াতে পারেননি। দলীয় দ্বিতীয় সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত থাকেন তানভীর। এক বল বাকি থাকতে শেখ জামাল অলআউট হয় ২৬৩ রানে।

কলাবাগানের হয়ে ৩ উইকেট নিয়ে সফল বোলার আবুল হাসান।

শেখ জামাল ইনিংসের জবাব দিতে নেমে শুরুতেই তাসের ঘরে পরিণত হয় কলাবাগানের ব্যাটিং লাইনআপ। স্কোর বোর্ডে ৫০ রান উঠার আগেই তাদের প্রথমসারির পাঁচ ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ব্যর্থ হয়েছেন মোহাম্মাদ আশরাফুলসহ টপঅর্ডারের সবাই।

ইনিংসের মাঝপথে তাইবুর রহমান ও মুক্তার আলির হাফসেঞ্চুরিতে যা একটু লড়াই করে কলাবাগান। দুজনেই করেন সমান ৫১ রান করে। বলের পর ব্যাট হাতেও রান পান আবুল হাসান। দলের তৃতীয় সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন তিনি। তবে শুরুর ধাক্কা সামলেও আর ম্যাচে ফেরা হয়নি তাদের।

Reneta

শেখ জামালের সফল বোলার ইলিয়াস সানি। ১০ ওভারে ৩৬ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। দুই উইকেট নেন কাজী কামরুল ইসলাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ জামাল ধানমন্ডি ক্লাব
শেয়ারTweetPin1

সর্বশেষ

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৫ বছর পর গ্রেপ্তার জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি

জুলাই ১৬, ২০২৬

শুক্রবার যেসব প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘মাস্তুল’

জুলাই ১৬, ২০২৬

এবার ঘরে বসে দেখা যাবে শাকিবের ‘রকস্টার’!

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

জুলাই ১৬, ২০২৬

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT