চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: পুলিশ হেডকোয়ার্টার্সের বিশেষ নির্দেশনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৯ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে জনগণকে সচেতন করতে পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত সদস্যদের বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

করোনা যেহেতু খুবই সংক্রামক, তাই যেকোনো ধরনের জনসমাগম বা আয়োজন এড়াতে পুলিশের পক্ষ থেকে জনগণকে সচেতন করা হচ্ছে জানিয়ে পুলিশের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা চ্যানেল আই অনলাইনকে বলেন: বি‌দেশ থে‌কে আগত ব্যক্তি‌দের‌কে সরকা‌রী নি‌র্দেশনা অনুযায়ী কোয়া‌রেন্টাইনে থাক‌তে অনু‌রোধ করা হ‌চ্ছে।

তিনি বলেন: করোনা ভাইরাসের বিষয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মরত পুলিশ সদস্য, তাদের পরিবারের সদস্য ও সাধারণ মানুষকে সচেতন করতে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে। সেই মোতাবেক প্রতিটি ইউনিট ইতোমধ্যেই বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এটি চলমান থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন: নি‌র্দেশনা অমান্য করে ক‌রোনা বিস্তা‌রের ঝুঁ‌কি সৃ‌ষ্টির কারণে ইতিম‌ধ্যেই আইনী ব্যবস্থা নেয়া শুরু হ‌য়ে‌ছে।

এর আগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা বিভাগ (আইইডিসিআর)।

Reneta

বুধবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিভাগটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, এখন পর্যন্ত সর্বমোট ১৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। নতুন আক্রান্ত চারজনের একজন নারী ও তিনজন পুরুষ।

তিনি বলেন: ‘যিনি মারা গেছেন, তার বয়স ৭০ বছরের ওপরে। তিনি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। ওই ব্যক্তি নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসে সমস্যা এবং হার্টের অসুখ ছিল। হার্ট সমস্যার কারণে সম্প্রতি তার রিং পরানো হয়।’

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়। তখন তিনজন করোনাভাইরাস আক্রান্ত শনাক্ত হওয়ার তথ্য জানায় আইইডিসিআর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT