চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওবামাকে জাহান্নামে যেতে বললেন ফিলিপিন্সের প্রেসিডেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৮ পূর্বাহ্ণ ০৫, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

ফিলিপিন্সে মাদকবিরোধী কঠোর অভিযানের সমালোচনা করায় এবার মার্কিন প্রেসিডেন্টকে ‘জাহান্নামে যেতে’ বলেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। আরেক সমালোচক ইউরোপীয় ইউনিয়নের উদ্দেশ্যে দুতের্তে বলেছেন, ‘প্রায়শ্চিত্ত করো, নরকে আর জায়গা খালি নেই।’

স্থানীয় কর্মকর্তা ও ব্যবসায়ীদের প্রতি দেয়া এক বক্তব্যে দুতের্তে মাদক বিক্রির বিরুদ্ধে লড়াইয়ে ফিলিপিন্সের কৌশলের সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের প্রতি হতাশা প্রকাশ করেন। ওয়াশিংটনকে ‘অবিশ্বস্ত মিত্র’ বলে উল্লেখ করেন তিনি।

দুতের্তে বলেন, ‘কোথায় আমাদেরকে তারা (যুক্তরাষ্ট্র) সাহায্য করবেন, তা না করে আগে আমাদের সমালোচনা করছেন। সুতরাং আপনি জাহান্নামে যান মি. ওবামা, আপনি জাহান্নামে যান।’

একই দিনে আরেক বক্তৃতায় তিনি বলেন, ‘একটা সময় আমি হয়তো আমেরিকার সঙ্গে সম্পর্ক ছিন্ন করব। এরচেয়ে রাশিয়া বা চীনের কাছে যাওয়া ভালো।’

যুক্তরাষ্ট্র ও ফিলিপিন্স যৌথ সামরিক প্রস্তুতি শুরু করতে না করতেই এমন মন্তব্য করলেন ফিলিপাইন প্রেসিডেন্ট। এই যৌথ কার্যক্রম শুরুর আগে যুক্তরাষ্ট্র বলেছিল, দু’দেশের মধ্যে ‘দৃঢ় বন্ধুত্ব’ রয়েছে।

প্রেসিডেন্ট দুতের্তে আরও জানান, যুক্তরাষ্ট্র ফিলিপিন্সের কাছে অস্ত্র বিক্রি করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে এতে সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র অস্ত্র না দিলেও অন্য যে কোনো জায়গা থেকে তিনি অস্ত্র পাবেন।

Reneta

এ ব্যাপারে তিনি বলেন, ‘আপনারা অস্ত্র বিক্রি না করলে আমি রাশিয়ার কাছে যাবো।  আমি রাশিয়ায় জেনারেলদের পাঠিয়েছিলাম। রাশিয়া বলেছে, চিন্তা করবেন না আপনাদের যা যা লাগবে আমরা দেবো। আর চীন বলেছে, শুধু এসে সই করে দিয়ে যান; সব কিছু পাঠিয়ে দেয়া হবে।’

দুতের্তের মাদকবিরোধী যুদ্ধের ফলে ইতোমধ্যে দেশটিতে কয়েক হাজার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে।

এর আগে এর সমালোচনা করায় গত মাসে দুতের্তে বারাক ওবামাকে গালি দেন। সেই গালির জবাবে লাওসে এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান-এর আঞ্চলিক সম্মেলনের আগে দু’জনের বৈঠক বাতিল করেন ওবামা।

তবে ওই ঘটনায় দুতের্তে দুঃখ প্রকাশের পর সম্মেলনের নৈশভোজের আগে এক অনানুষ্ঠানিক বৈঠকে দেখা ও কুশল বিনিময় হয় দুই প্রেসিডেন্টের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিলিপিন্সবারাক ওবামা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ট্রাম্প বোকা, হিলারি দুর্বল-বিতর্কযুদ্ধে দুই ভাইস প্রেসিডেন্ট প্রার্থী

পরবর্তী

শিক্ষকতায় মেধাবীদের আসার পথ সুগম হোক

পরবর্তী

শিক্ষকতায় মেধাবীদের আসার পথ সুগম হোক

দ্বিতীয়বার বাবা হলেন ফাওয়াদ খান

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT