চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া চ্যাম্পিয়ন কাতারকে সমর্থন করে আটক ব্রিটিশ নাগরিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এশিয়ান কাপে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে গেছে কাতার। কিন্তু কাতারের জার্সি গায়ে দিয়ে তাদের সমর্থনে উচ্ছ্বাস করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতে ৯ দিন ধরে আটক রয়েছেন এক ব্রিটিশ নাগরিক। যা কার্যত কারাবাসেরই নামান্তর। বিচার এখনো চলছে।

সদ্য শেষ হওয়া এশিয়ান কাপে ঘটেছে মারাত্মক এই ঘটনা। আবুধাবিতে চ্যাম্পিয়ন হয়েছে কাতার। এই প্রথমবার। সেখানে দেখা গিয়েছিল কাতারের সমর্থকদের সঙ্গে গ্যালারিতে আনন্দ করছিলেন আলি ইসা আহমেদ। তবে বিপদটা বুঝতেও পারেননি।

আর্সেনাল সমর্থক আলি ইসা ছুটি কাটাতে গিয়েছিলেন আবুধাবিতে। সেখানে গিয়ে কাতারের ম্যাচ দেখতে যান। ইরাকের বিরুদ্ধে ম্যাচের দিন কাতারের জার্সি গায়ে বসেছিলেন গ্যালারিতে। তাতেই বিপদে পড়েন তিনি। বিপদের কথা তিনি লন্ডনে বন্ধু আমের লুকিকে ফোনে জানানোর পরই তা প্রকাশ্যে আসে।

কী হয়েছে আলি ইসার? বন্ধু আমেরের কথায়, ‘আচমকা আমাকে ফোন করে আলি বলে, আমি খারাপ অবস্থায় মধ্যে রয়েছি। আবুধাবির জেলে কাটাতে হচ্ছে। কাতারকে প্রকাশ্যে সমর্থন করার জন্য। মামলা চলছে। জানি না, কী হবে?’

এই খবর পাওয়ার পর সেই বন্ধু সংযুক্ত আরব আমিরাতের লন্ডন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেন। এখনো সেই দূতাবাস কোনো খবর দিতে পারেনি। লন্ডনে পুলিশের কাছে লিখিতভাবে ঘটনার কথা জানানো হয়েছে। কিন্তু সেই বন্ধু কোথায় রয়েছে, তা কেউই বলতে পারছে না।

কাতারের সঙ্গে আরবের বিভিন্ন দেশের কুটনৈতিক সম্পর্ক অত্যন্ত তলানিতে। মৌলবাদীদের প্ররোচনা দেয়ার অভিযোগে কাতারকে একঘরে করে দিয়েছে আরবের বাকি দেশগুলো। এখানেই শেষ নয়, সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে কাতার ফাইনালে উঠেছিল। ফাইনালের আগে কাতারের দুই ফুটবলারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছিল সংযুক্ত আরব আমিরাত। আদৌ এই দু’জন কাতারের নাগরিক কিনা, সেই প্রশ্ন তুলে।

Reneta

ইসা আহমেদের ঘটনা ইংল্যান্ডের প্রথম সারির মিডিয়ায় বেরিয়েছে। এবার ফিফার কাছে তা হাজির হবে। অপরাধ না করলে সাধারণত ফুটবল সমর্থকদের হেনস্থা করা হয় না, বিদেশের খেলার মাঠে। অভিযোগ, সংযুক্ত আরব আমিরাত নিয়মের ঊর্ধ্বে গিয়ে কাজ করেছে।

ইসা আহমেদের সেই বন্ধু বলছেন, ‘ফুটবলের জন্য বিশ্বের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় ইসা। ফুটবল পাগল। আর্সেনালের একটি খেলাও বাদ দেয় না। ওখানে ফুটবল ম্যাচ দেখতে গিয়েছিল। কোনদিন এরকম ঘটনার মুখে পড়েনি। তাকে লন্ডনে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ ফুটবলকাতারলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নিকলী হাওরে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

জুলাই ১১, ২০২৬

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT