চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ চলচ্চিত্রে এবার আমিন খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

আগের মতো চলচ্চিত্রে ব্যস্ত নন আমিন খান। ছোটপর্দায় টুকটাক দেখা মেলে তার। জনপ্রিয় এই চিত্রনায়ক অনেকদিন পর নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এফডিসি ঘরানার বাণিজ্যিক ছবি নয়, ভিন্ন ধারার তারকা বহুল ছবি ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’তে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির পরিচালক আরিফুর জামান আরিফ এমনটাই জানিয়েছেন।

চিত্রনায়ক আমিন খান চ্যানেল আই অনলাইনকে বলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর বিখ্যাত উপন্যাস ‘বড়দিদি’ অবলম্বনে কলকাতায় নির্মিত চলচ্চিত্রে সুরেন্দ্র চরিত্রে অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার। আমাদের দেশে এই ছবিটি প্রথম নির্মাণ হচ্ছে।

উত্তম কুমারের পর এই চরিত্রে আমিন খান কাজ করছেন। একজন অভিনেতা হিসেবে এটা অনেক বড় পাওয়া মনে করেন জনপ্রিয় এই চিত্রনায়ক। তিনি আরো বলেন, চ্যালেঞ্জ থাকবে চরিত্রে। নিজেকে কতটা তুলে ধরতে পারবো সেটাই এখন দেখার বিষয়।

ছবির পরিচালক আরিফুর জামান আরিফ চ্যানেল আই অনলাইনকে বলেন, আমিন খান শুটিংয়ে অংশ নেবেন ঈদের পরে। এখন এই ছবির গান রেকর্ডিং এর কাজ চলছে। আশা করছি মানসম্মত একটি ছবি হবে ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’।

তিনি বলেন, ছবিতে লেখক শরৎচন্দ্রের ব্যক্তিগত কোনো দিক তুলে ধরা হবে না। ছবিটি নির্মাণ করা হবে তার সৃষ্টিশীল কর্মপরিধি নিয়ে।

কাঠগড়ায় শরৎচন্দ্র ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন গুণী অভিনেতা গাজী রাকায়েত। পাবর্তী চরিত্রে অভিনয় করছেন পপি, দেবদাসের চরিত্রে ফেরদৌস। এছাড়াও বিভিন্ন চরিত্রে আছেন মৌসুমি হামিদ, তমা মির্জা, তামান্না সম্পা প্রমুখ। ছবিটি প্রযোজনা করছে ইভেন্ট প্লাস ও এম আর ফিল্মস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিন খানচিত্রনায়ক ফেরদৌসপপিমহানায়ক উত্তম কুমারলিড বিনোদনশরৎচন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

তরুণ ক্রীড়াবিদদের স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জুলাই ২২, ২০২৬

এপস্টেইনের সঙ্গে তরুণীদের পরিচয় করিয়ে দেওয়া মডেল রিক্রুটারের মৃতদেহ উদ্ধার

জুলাই ২২, ২০২৬

সাংবাদিক আবুহেনা রাসেলের জানাজা অনুষ্ঠিত

জুলাই ২২, ২০২৬

ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আইন পাস

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সবাইকে নিয়ে রাজনীতির প্রতিশ্রুতি বাস্তবায়ন দেখতে চাই: আনিসুল ইসলাম মাহমুদ

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT