চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইইউ নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশের অবাধ অধিকার শেষ হচ্ছে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪২ পূর্বাহ্ন ২৭, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

শীঘ্রই ইইউ পাসপোর্টধারীদের দেশটিতে অবাধে প্রবেশের অধিকার শেষ করতে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। ব্রেক্সিট কার্যকর হবার আগে ইইউভুক্ত দেশগুলো থেকে যুক্তরাজ্যে প্রবেশের হার বৃদ্ধি পেতে পারে এমন আশংকা থেকে এই পরিকল্পনা। যা বাস্তবায়ন করতে হলে ইইউ চুক্তির অনেক শর্তের বিরুদ্ধে যেতে হবে।

আগামী মাসে ব্রেক্সিট থেকে বের হতে আর্টিকেল ৫০ উপস্থাপনের সময়ই এই সিদ্ধান্ত আসতে পারে।যুক্তরাজ্য সরকার আশংকা করছে যে ব্রেক্সিট কার্যকরের আগে রোমানিয়া ও বুলগেরিয়ার মোট জনসংখ্যার অর্ধেক সংখ্যক লোক যুক্তরাজ্যে প্রবেশ করতে পারে।

আশা করা হচ্ছিল প্রধানমন্ত্রী ১৫ মার্চের আগে যেকোনো দিন যুক্তরাজ্যে অবাধে চলাচলের ‘ডেডলাইন’ হিসেবে ঘোষণা করবেন। এই সময়ের পরে যারা যুক্তরাজ্যে প্রবেশ করবেন তারা দেশটিতে স্থায়ীভাবে থাকতে পারবেন না। এই ডেডলাইনের মধ্যে ৩.৬ মিলিয়ন ইউরোপিয় ইউনিয়নের নাগরিক যারা ইতিমধ্যে যুক্তরাজ্যে বাস করছেন এবং যুক্তরাজ্যের নাগরিক যারা ইইউভুক্ত দেশগুলোতে থাকছেন, শুধুমাত্র তাদের অধিকারই সংরক্ষিত হবে।

ইউরোপিয় ইউনিয়নের বিরোধী কনসারভেটিভ এমপি ইয়েন ডানকান স্মিথ বলেছেন, থেরেসা বুঝতে পেরেছেন যে নিয়ন্ত্রণ নিতে হলে উচ্চ পর্যায় থেকে নির্দেশ বাস্তবায়ন করতে হবে। ইউরোপিয় ইউনিয়ন দিনদিন অসৎ এবং দুর্বোধ্য হয়ে উঠছে, তাই ডেডলাইনের বিষয়ে থেরেসা মে তার বক্তব্য আরও স্পষ্ট ও নির্দিষ্ট করবেন।

ইউরোপিয় ইউনিয়ন যুক্ত দেখিয়েছে যে যুক্তরাজ্যে প্রবেশে বাঁধার ডেডলাইন সেইদিন হওয়া উচিত যেদিন যুক্তরাজ্য ইইউ থেকে প্রকৃত অর্থেই বের হয়ে যাবে। তবে যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্ত ইইউয়ের চলাচলের স্বাধীনতার নিশ্চয়তা বিষয়ের কোনো চুক্তির সাথে সাংঘর্ষিক হবে কিনা তা ঠিক স্পষ্ট নয়।

সরকারি এক সূত্রের বরাত দিয়ে টেলিগ্রাফ লিখেছে, যুক্তরাজ্যের সরকার আশংকা করছে যে ব্রেক্সিট কার্যকরের আগে ইইউ নাগরিকদের অধিকার রক্ষা করতে ইইউ কমিশন চাপ সৃষ্টি করতে পারে। আমরা যদি আরও বেশি সময় অপেক্ষা করি তাহলে রোমানিয়া ও বুলগেরিয়ার অর্ধেক লোক যুক্তরাজ্যে এসে ঢুকতে পারে।

Reneta

ইইউভুক্ত দেশগুলোতে প্রায় ১.২ মিলিয়ন ব্রিটিশ নাগরিক বাস করছেন। তাদের প্রত্যেককে আলাদাভাবে ইইউ নাগরিকত্বের সুবিধা দেয়া হতে পারে। বেক্সিট বাস্তবায়নের ফলে ব্রিটিশ কর্মকর্তাদেরকে দেশে ফিরিয়ে আনতে অনেক ধরনের ঝামেলা পোহাতে হবে বলে জানানো হয়েছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইইউথেরেসা মেব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

চাঁদাবাজি ও ছিনতাইয়ের প্রতিকার দাবিতে আদাবর থানা ঘেরাও

ফেব্রুয়ারি ২২, ২০২৬

চাঁদপুরে লক্ষ্যমাত্রার চেয়ে ভুট্টার আবাদ কম

ফেব্রুয়ারি ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বের সব দেশের ওপর শুল্ক ১০ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা ট্রাম্পের

ফেব্রুয়ারি ২২, ২০২৬

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

শুরু হচ্ছে এইচএসসির ফরম পূরণ, বেড়েছে ফি

ফেব্রুয়ারি ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT