চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আশায় বাধি বুক

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:২৫ অপরাহ্ণ ২৮, মার্চ ২০২০
সম্পাদকীয়
A A

সারাবিশ্বের মত বাংলাদেশও আজ অচল হয়ে পড়েছে করোনা ভাইরাস আতঙ্কে। সতর্কতায় সাবধানে রয়েছে দেশের প্রতিটি মানুষ। সরকার জনগণকে ঘর থেকে বের হতে নিষেধ করেছে, জনগণও মানছে। ইউরোপ আমেরিকায় যেভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে, সেটা সত্যিই ভয়ংকর হয়ে উঠছে দিন দিন। ইটালিতে একদিনেই প্রায় ৬০০ জনের মৃত্যু ঘটেছে।

গত আট মার্চ বাংলাদেশে এই ভাইরাস শনাক্ত হওয়ার পর আমরা তেমন বিপর্যয়ের মুখোমুখি হইনি। এখানে এখনও মৃত্যুর হার উল্লেখযোগ্য নয়। আজ আইইডিসিআর জানায়: করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন আরও ৪ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্তের সংখ্যা ৪৮ জন। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ করোনাভাইরাসে মারা যাননি।

তারা আরও জানান: গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। সর্বমোট নমুনার সংখ্যা এক হাজার ৬৮। চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫ জনের নমুনা সংগ্রহসহ সর্বমোট ৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আশার কথা, আরও ৪ জন সহ মোট ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আইসোলেশনে রয়েছেন ৪৭ জন। চিকিৎসাধীনরা সর্বোচ্চ ১৬ দিন হাসপাতালে ছিলেন। তাদের লক্ষণ ও উপসর্গের ভিত্তিতে চিকিৎসা দেয়া হয়েছে। বাড়ি ফেরা ১৫ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন মহিলা। তাদের গড় বয়স ২৯ বছর।

তারপরও আমরা সরকারের দেয়া নিয়মনীতি মেনে চলতে চাই। সামাজিক দূরত্ব বজায় রেখে যেনো আরও সতর্কভাবে এই ভাইরাস সংক্রমণ রোধ করি।
আমরা এখানে আশার আলো দেখতে পাই। আমাদের মত জনবহুল দেশে এই রোগ সংক্রমণ হলে এতদিনে তা মারাত্মক আকার ধারণ করত। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন: এখনও আমাদের দেশে সামাজিকভাবে রোগটি সংক্রমিত হয়নি। তবে সীমিত আকারে হয়েছে।

আমরা সরকারকে বিশ্বাস করে এগিয়ে যেতে চাই।দেশের স্থবির অর্থনীতির মধ্যে গতি ফিরে আসুক এটাও চাই। আমরা আশায় বুক বাধি, বাংলাদেশ এই ঘাতক ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হয়ে আবার কর্মচঞ্চলতায় মুখরিত হোক। আবার এই বাংলাদেশ ঘুরে দাঁড়াক বিশ্বের নব অর্থনৈতিক শক্তি হিসেবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইইডিসিআরকরোনাভাইরাসসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন বাংলা বছরকে বরণ করতে প্রবাসী বাংলাদেশীদের নানা আয়োজন

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দুই মামলায় জামিন পেলেন নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: প্রতিনিধি

প্রকাশ রায়ের ‘ভাসমান জীবন’ প্যারিসে প্রদর্শিত

এপ্রিল ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT