গোপন নথি ফাঁস করে বিশ্বজুড়ে আলোড়ন তোলা ওয়েবসাইট উইকিলিকস আজ দশ বছর
পূর্তি উদযাপন করছে।
এ উপলক্ষে ওয়েবসাইটটির পক্ষ থেকে জার্মানির
বার্লিনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লন্ডন থেকে
অনলাইনে সরাসরি বক্তব্য দেন প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ।
বক্তব্যে অ্যাসাঞ্জ বলেন, ৮ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট বিষয়ক প্রায় ১০ লাখ তথ্য প্রকাশ করা হবে। এটি আগামী ১০ সপ্তাহ ধরে প্রতি সপ্তাহে করা হবে।
নিজের বক্তব্যে উইকিলিকসের গঠনতন্ত্রে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়েছেন অ্যাসাঞ্জ।
২০১০ সালে সুইডেনে তার বিরুদ্ধে দায়ের করা হয় যৌন নির্যাতনের মামলা। সেই
মামলায় গ্রেফতার এড়াতে অ্যাসাঞ্জ বর্তমানে লন্ডনে ইকুয়েডর দূতাবাসের আশ্রয়ে
আছেন। অ্যাসাঞ্জ যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করে আসছেন।
উইকিলিকসের পক্ষ থেকে দশ বছর পূর্তির স্লোগান হিসেবে বলা হচ্ছে, ‘দশ বছর, দশ মিলিয়ন নথি।’
প্রথমে লন্ডনে সংবাদ সম্মেলন আয়োজন করার ঘোষণা দিলেও একদিন আগে বার্লিনে স্থানান্তর করা হয়। ভেন্যু পরিবর্তনের কোনও কারণ জানানো হয়নি।
অ্যাসাঞ্জের পুরো বক্তব্য-








