চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্মি স্টেডিয়ামে ২৩ মরদেহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৭ অপরাহ্ণ ১৯, মার্চ ২০১৮
বাংলাদেশ
A A
নেপাল ট্র্যাজেডি

বিমানবন্দর থেকে আর্মি স্টেডিয়ামে পৌঁছেছে ২৩ বাংলাদেশির মরদেহ। আর্মি স্টেডিয়ামে গ্যালারির সামনে একই মঞ্চে রাখা হয় মরদেহগুলি।

সবগুলো মরদেহ আসার পরে শুরু হবে জানাজা।  সেনাসদস্যরা কাঁধে করে লাশবাহী গাড়ি থেকে মরদেহগুলো স্টেডিয়ামের ভেতরে নিয়ে আসেন।

বিকেল চারটার দিকে নেপাল থেকে দেশে এসে পৌঁছে মরদেহবাহী বিশেষ ফ্লাইট।

বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী শাহজাহান কামাল।

বিমানবন্দর থেকে মরদেহগুলো আর্মি স্টেডিয়ামে নেয়া হবে জানাজার জন্য। সেখানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বজনদের বিমানবন্দরে না গিয়ে আর্মি স্টেডিয়ামে যেতে অনুরোধ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ১২ মার্চ কাঠমান্ডুতে ওই উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে ৭১ যাত্রীর মধ্যে ৫০ জন নিহত হন। তাদের মধ্যে ২৬ জন বাংলাদেশি।

Reneta

জীবিত ১০ বাংলাদেশির মধ্যে ৫ জনকে ইতোমধ্যেই ঢাকায় আনা হয়েছে। ভয়াবহ ওই দুর্ঘটনায় বেঁচে যাওয়া আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি বিভাগে।

আহতদের চিকিৎসায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ডাক্তার সামন্তলাল সেন। তিনি জানান, আহতদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৪ সদস্যের মেডিকেল বোর্ড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেপাল ট্র্যাজেডিলিড নিউজ
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT