চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমেরিকায়ও অভিবাসী সংকটের ঢেউ

রেজাউল করিম রেজাউল করিম
৪:৫৪ পূর্বাহ্ণ ০৭, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

ইউরোপের মতো অভিবাসী সংকটের মুখে আছে যুক্তরাষ্ট্রও। যুদ্ধবিধ্বস্ত এশিয়া-আফ্রিকার না হলেও মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসীদের চাপে সংকটে মার্কিন সীমান্ত। এসব অভিবাসীদের মধ্যে অনেক শিশুও আছে। এদের অনেককেই আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী।

আইন আর সীমান্তরক্ষী বাহিনীর বন্দুক উপেক্ষা করে গত দুই বছরে মার্কিন মুলুকে সবচেয়ে বেশি অভিবাসী এসেছে হন্ডুরাস, এল সালভাদর ও গুয়েতেমালা থেকে।

যুক্তরাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর পরিসংখ্যান দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানায়, ২০১৩ সালের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত শিশুসহ প্রায় ৮০ হাজার অভিবাসীকে আটক করেছে তারা।

যুক্তরাষ্ট্রে ঢুকতে গিয়ে অনেককেই সবকিছু হারাতে হয়েছে। মোটা অঙ্কের টাকার বিনিময়ে কেউ কেউ ছাড়া পেলেও অনেককেই অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করতে হয়েছে। আর নারীদের হতে হচ্ছে যৌনদাসী।

মধ্য আমেরিকার দেশগুলোর অর্থনৈতিক দুরাবস্থা এবং সরকারগুলো সেটা মোকাবেলা করার অক্ষমতার কারণেই বহু তরুণ উত্তর আমেরিকায় পাড়ি দিচ্ছে। এদের কেউ কেউ অবশ্য যুক্তরাষ্ট্রের উন্নত জীবনের মোহ ছেড়ে আবার পরিবারের কাছে ফিরে গেছেন।

এই অভিবাসী সংকট এখন এতো প্রকট যে মার্কিন কর্মকর্তা এবং নিরাপত্তাবাহিনীর জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে। সংকট মোকাবেলার জন্য ১ বিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করা হয়েছে।

Reneta

তহবিল ঘোষণা এবং অনুমোদনের পর যুক্তরাষ্ট্রে অভিবাসী প্রবেশ কিছুটা কমে যায়। সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে মারাত্মক কড়াকড়ি আরোপ করেছে। কর্মকর্তারা বলেছেন, একমাত্র সীমান্তে কড়াকড়ি আরোপের মাধ্যমেই এই সমস্যা সমাধান করা সম্ভব।

তবে অনেক বিশ্লেষক এই যুক্তি মানতে নারাজ। তারা বলছেন, সীমান্তে কড়াকড়ি আরোপ করে সবসময় অভিবাসী সংকট মোকাবেলা করা সম্ভব হয় না।

উত্তর সীমান্তে অভিবাসী প্রবেশ কিছুটা কমলেও আবার দক্ষিণে মেক্সিকো সীমান্তে এটা বেড়ে গেছে। ভয়-ডর উপেক্ষা করে অনেক মধ্য আমেরিকান তরুণই যুক্তরাষ্ট্রে ঢুকছে।

ল্যাটিন আমেরিকার তথ্য উল্লেখ করে ওয়াশিংটন অফিস জানায়, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত থেকে গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মেক্সিকো সীমান্ত বাহিনী মধ্য আমেরিকার ৯২ হাজার অভিবাসীকে আটক করেছে। আর একই সময়ে মার্কিন সীমান্তরক্ষী বাহিনী আটক করে ৭০ হাজার ৪৪৮ জন মধ্য আমেরিকান অভিবাসীকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ অভিবাসীঅভিবাসীমানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত।

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT