চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারো পেছালো ৭ খুন মামলার অভিযোগ গঠন

রুমন রেজারুমন রেজা
১২:৫৫ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
বাংলাদেশ
A A

আসামীপক্ষের আবেদনে অাবারো পেছানো হয়েছে নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার অভিযোগ গঠন। প্রয়োজনীয় নথি-পত্র না পাওয়ার কারণ দেখিয়ে ওই ঘটনায় দায়ের করা দুই মামলায় অভিযোগ গঠনে সময় আবেদন করেন আসামীপক্ষের আইনজীবীরা।

এরপর আগামী ৮ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের জন্য নতুন তারিখ ধার্য করেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন।  

এর আগে বুধবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এ মামলার প্রধান আসামী নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ২৩ আসামীকে আদালতে হাজির করা হয়।

পরে বাদীপক্ষের আইনজীবী সাখাওয়াৎ হোসেন খান জানান, প্রয়োজনীয় নথি না পাওয়ার কথা উল্লেখ করে আসামীপক্ষের কয়েকজন আদালতে সময় চেয়ে আবেদন করেন। এ বিষয়ে শুনানী শেষে অভিযোগ গঠনের পরবর্তী দিন ধার্য করেন। 

২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাসহ ৭ জনকে অপহরণের পর হত্যা করা হয়।

এ ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি বাদী হয়ে একটি এবং সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ির চালক ইব্রাহিম হত্যার ঘটনায় জামাতা বিজয় কুমার পাল বাদী হয়ে আরেকটি মামলা করেন।

Reneta

প্রায় এক বছর তদন্ত শেষে মামলার তদন্তকারী সংস্থা নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: নারায়ণগঞ্জে ৭ খুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদযাত্রায় সময়মতো ছাড়ছে ট্রেন, বাসেও নেই বাড়তি চাপ

মে ২৫, ২০২৬

নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা

মে ২৫, ২০২৬

আমাদের ফুলেরা

মে ২৫, ২০২৬
ছবি: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ জন।

ঈদযাত্রা না মৃত্যুযাত্রা?

মে ২৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

দেশে ২ কোটির বেশি শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT