চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও মঞ্চ মাতালেন শাকিব খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৬ অপরাহ্ন ০৮, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

রুপালী পর্দা ব্যতীত ধরা ছোঁয়ার বাইরে থাকেন শাকিব খান। তারকা ইমেজ বজায় রাখতে খুব বেশি মঞ্চেও পারফর্ম করেন না ঢাকাই ছবির এই ‘কিং খান’। বাংলাদেশের অন্য তারকাদের থেকে এখানে তিনি একেবারেই আলাদা!

কিছুদিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ( ডিএমপি)-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চ মাত করার পর আবারও একটি অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করলেন ঢাকাই ছবির এই ‘সুপার হিরো’।

রবিবার রাতে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে শাকিব খানের পরিবেশনায় উপস্থিত হাজারও দর্শক মেতে ওঠেন। জনপ্রিয় কোরিওগ্রাফার তানজিলের কোরিওগ্রাফিতে শাকিব খানের সঙ্গে পারফর্ম করেন চিত্রনায়িকা মীম।

এ প্রসঙ্গে শাকিব খান বলেন, যে মানুষগুলো আমাকে সবসময় ভালোবাসেন এবং রঙিন রঙ দিয়ে যারা আশেপাশে সব কিছু রাঙিয়ে তুলছে তাদের মিলন মেলায় আমার উপস্থিতি বাড়তি মাত্রা যোগ করবে বলে মনে করেছি বলেই সেখানে গিয়েছি। তাদের আথিতেয়তা, আন্তরিকতা আমাকে মুগ্ধ করেছে।

Reneta

রাত আটটা ত্রিশ নাগাদ শাকিব খান রোমাঞ্চ সৃষ্টি করে মঞ্চে আসেন। এরপর তার বেশকিছু জনপ্রিয় গানে পারফর্ম করেন। শাকিব যখন মঞ্চে ওঠেন উপস্থিত হাজারও দর্শকের করতালিতে পুরো অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে। তারপর শাকিবের সঙ্গে মঞ্চে যোগ দেন বিদ্যা সিনহা সাহা মিম। তারা একে একে ‘নম্বর ওয়ান শাকিব খান, হেইলা দুইলা নাচ, সম্রাট, কি জাদু করিলা ও দেবো ষোল আনা’ গানে একসঙ্গে পারফর্ম করেন। তাদের নাচে সঙ্গ দিয়েছে তার ঈগলস ড্যান্স কোম্পানির সদস্যরা।

শাকিব খান বলেন, তানজিল বাংলাদেশের অন্যতম একজন সফল কোরিওগ্রাফার। যার কাজ এবং শ্রমের জন্যই আমি সুন্দর নাচের পারফর্মেন্স দেখাতে পারছি আপনাদের মাঝে’।

কোরিওগ্রাফার তানজিল বলেন, শাকিব খান এবং মিম এর সাথে প্রায় ১০ বছরের পরিচয়ের মাঝে শাকিব ভাই মঞ্চে খুব কম পেয়েছি কিন্তু মিম কে নিয়ে প্রায়ই কাজ করা হয়। মজার কথা হচ্ছে, এই প্রথমবার শাকিব খান কোন কর্পোরেট অনুষ্ঠানে নাচে অংশ নিলেন যা আমার এবং আমার ঈগলস ড্যান্স কোম্পানির জন্য অনেক বড় একটি প্রাপ্তি ।

Jui  Banner Campaign
ট্যাগ: তানজিল আলমবিদ্যা সিনহা মিমলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার দাম বাড়াল বাংলাদেশ ব্যাংক

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ভোজ্যতেলের ঘাটতি মেটাতে সম্ভাবনাময় ভোলার সরিষা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

দিনাজপুরের ৮৪৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টি ঝুঁকিপূর্ণ 

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আজ যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বাণিজ্য চুক্তি করছে সরকার

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT