চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনে ব্র্যাকের ওয়েবিনার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ন ২২, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস পালনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের আয়োজনে ‘দারিদ্র্যের প্রতিবন্ধকতা জয়: কোভিড-১৯ প্রেক্ষাপটে দারিদ্র্য বিমোচনে নতুন অগ্রাধিকার’ শীর্ষক একটি ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে।

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-১ অর্জনে সরকারসহ অন্যান্য সহযোগী সংস্থার ভূমিকা, বিশেষত, কোভিড-১৯ সময়ে অর্থনৈতিক গতিশীলতা পুনরুদ্ধারের ক্ষেত্রে অতিদরিদ্রদের জন্য গৃহীত বিভিন্ন পরিকল্পনা সম্পর্কে ধারণা অর্জন করা ছিলে ওয়েবিনারের মূল উদ্দেশ্য।

ওয়েবিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনধ: ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিস, বাংলাদেশের ডেভলপমেন্ট ডিরেক্টর মিস জুডিথ হারবার্টসন, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) মার্সি মিয়াং টেমবন, ওয়ার্ল্ড ব্যাংকের সাবেক ঊর্ধ্বতন উপদেষ্টা সৈয়দ এম. হাশেমী এবং ব্র্যাক ও ব্র্যাক ইন্টারন্যাশনালের মাইক্রোফাইন্যান্স অ্যান্ড আল্ট্রা-পুওর গ্রাজুয়েশনের ঊর্ধ্বতন পরিচালক শামেরান আবেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্র্যাকের চেয়ারপার্সন ড. হোসেন জিল্লুর রহমান। একইসাথে দারিদ্র্য বিমোচনে ব্র্যাকের অভিজ্ঞতা এবং মাঠপর্যায়ে করোনাকালীন সময়ে ব্র্যাকের বিশেষ কার্যক্রমও এই ওয়েবিনারে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়।

মার্সি মিয়াং টেমবন তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশের চমৎকার নীতিমালা রয়েছে, প্রয়োজন সঠিক বাস্তবায়নের। এক্ষেত্রে, সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে, অর্থনীতিতে আরো সুযোগ সৃষ্টি করতে হবে এবং সামাজিক সুরক্ষা বেষ্টনীকে এমনভাবে কাজে লাগাতে হবে যেন দরিদ্র জনগোষ্ঠী এই বেষ্টনীর মাধ্যমে দুর্যোগে নিজেদের মধ্যে সহনশীলতা সৃষ্টি করতে পারে।’

অন্যদিকে, জুডিথ হারবার্টসন বাংলাদেশের জনগণের সহনশীলতার ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বাংলাদেশে সামাজিক সুরক্ষা বেষ্টনী সঠিকভাবে প্রয়োগ করতে হলে টার্গেটিং-এর দিকে নজর দিতে হবে।’ তিনি কোভিড-১৯ প্রাক্কালে সরকারিভাবে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং দারিদ্র্য দূরীকরণে নতুন উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করেন।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘সকলের জন্য সামাজিক ন্যায়বিচার এবং সহনশীলতার দিকে নজর দিতে হবে। যদিও, আমাদের খুব ভালো নীতিমালা আছে, কিন্তু কেবলমাত্র তা নিয়ে সন্তুষ্ট থাকলেই চলবে না, বরং আমাদের সীমাবদ্ধতার দিকেও নজর দিতে হবে।’

ট্যাগ: কোভিড-১৯দারিদ্র্য বিমোচনব্র্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ডেকে ছবি তুলেছিলেন বেট্র লি, বিগ ব্যাশে আরও যেসব অভিজ্ঞতা রিশাদের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

পৈতৃক গ্রাম পরিদর্শন করলেন বিশ্বব্যাংক প্রেসিডেন্ট অজয় বাঙ্গা

ফেব্রুয়ারি ৫, ২০২৬

আর্সেনাল কোচদের ফুটবল ‘শিষ্টাচার’ লঙ্ঘন, অভিযোগ চেলসি কোচের

ফেব্রুয়ারি ৫, ২০২৬

৭০০ মেগাহার্জ স্পেকট্রাম পেল গ্রামীণফোন

ফেব্রুয়ারি ৫, ২০২৬

ভারতের সঙ্গে সম্পর্ক ‘থমকে আছে’: পররাষ্ট্র উপদেষ্টা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT