চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অল্প গল্প’ বইয়ের মোড়ক উন্মোচনে তিন পথশিশু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৮ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৯
শিল্প সাহিত্য
A A
অল্প গল্প

ধানমন্ডির একটা বুফে রেস্টুরেন্ট ক্যাফে রিও।  একটা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হচ্ছে। মনদীপ ঘরাই এর লেখা গল্পগ্রন্থ ‘অল্প গল্প’ এর। কিন্তু মিলছে না গতানুগতিক অনুষ্ঠানের হিসেব। নেই কোন প্রধান অতিথি, বিশেষ অতিথি কিংবা সভাপতি।

লেখকের সাথে মূল চেয়ারগুলোতে বসে আছে তিনজন শিশু। মিরাজ, তানজিলা ও রাজু। বয়স ১০ থেকে ১২। ওরা পথশিশু। ওরাই করছে বইয়ের মোড়ক উন্মোচন।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্যোক্তা মনদীপ ঘরাই। পেশায় সরকারি কর্মকর্তা হলেও বেশি পরিচিত তার লেখালেখি আর সমাজকর্মের জন্য। উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকাকালীন একদিনে যশোরের অভয়নগর উপজেলায় তিন লক্ষাধিক তালবীজ রোপন, জলাবদ্ধতা নিরসনে খাল থেকে কচুরিপানা পরিস্কার, ঘরহারা শান্তিলতা দেবীকে শান্তিনীড় গড়ে দেয়ার মতো উদ্যোগ তাকে গতানুগতিক এর চেয়ে আলাদা করে তুলেছে।

এবার নিজের প্রথম গল্পগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানেও আনলেন ভিন্নতা। কিন্তু কারণটা কি?

মনদীপ ঘরাই বলেন, লেখার জগতটাকে সমাজকর্মের সাথে মিশিয়ে দিতেই এ উদ্যোগ। খরুচে অনুষ্ঠান করে মোড়ক উন্মোচন না করে সিদ্ধান্ত নিয়েছি বাচ্চাগুলোকে সাথে নিয়ে একবেলা মন ভরে খাওয়ার, ওদের কিছু উপহার দেয়ার আর পরবর্তীতে বইয়ের সাথে পাকাপাকিভাবে যুক্ত করার।

এই বইয়ের সাথে পাকাপাকিভাবে যুক্ত করার বিষয়েও আছে নতুনত্ব। ‘অল্প-গল্প’ বইয়ের লভ্যাংশের ২১ শতাংশ ব্যয় করা হবে এই তিন পথশিশুর শিক্ষা সহায়তায়। একুশে বইমেলা বলে সহযোগিতার শতাংশটাও একুশ।

Reneta

সেই সাথে মিল আছে বইয়ের গল্প সংখ্যাতেও। ২১টি গল্প আছে এই বইতে। যার মধ্যে সহজ শিশু নামে একটি গল্প আছে পথশিশুদের নিয়ে।

বর্ষাদুপুর প্রকাশনী থেকে প্রকাশিত এ বইয়ের প্রকাশক তম্ময় বলেন, আমার প্রকাশনার জীবনে এমন মোড়ক উন্মোচন এই প্রথম। খুবই ভালো লাগছে এমন একটি অনুষ্ঠানের অংশ হতে পেরে। আশা করি ব্যতিক্রমী এই অনুষ্ঠানের মতো বইটিও পাঠকপ্রিয়তা পাবে।

উদ্বোধকদের একজন মিরাজ। বয়স দশ। তার অনুভূতি জানতে চাইলে বলে, খুব মজা লাগছে এইখানে এসে। মন ভইরা খাইসি। গল্প করসি। বইয়ের প্যাকেট খুলসি।

দেশে এ ধরনের উদ্যোগ এই প্রথম। লেখকের আশা এমন উদ্যোগ উৎসাহিত করবে অন্যদেরও। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব তপন কর্মকার, সঙ্গীত শিল্পী দীপক, স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাডম্যানের প্রতিষ্ঠাতা জিসান, বাংলাদেশ বেতারের উপস্থাপক সজীব দত্ত ও অন্যান্যরা।

‘অল্প-গল্প’ বইটি বইমেলাতে পাওয়া যাবে বর্ষাদুপুরের স্টলে। স্টল নং ২৯৬-২৯৭।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অল্প গল্পবইমেলা
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেনের বিপক্ষে হেরে রেফারির ওপর ক্ষোভ দেশমের

জুলাই ১৫, ২০২৬

ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে স্পেন, আবেগাপ্লুত কোচ দে লা ফুয়েন্তে

জুলাই ১৫, ২০২৬

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT