চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনাগত সন্তানের জন্য দোয়া চাইলেন সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৪ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বছরের প্রথমদিনে সাকিব আল হাসান চমকে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের দেন বিরাট এক সুখবর। যুক্তরাষ্ট্রে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে জানান তৃতীয় সন্তানের বাবা হতে চলেছেন।

রোববার দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার দোয়া চাইলেন অনাগত সন্তানের জন্য, ‘নতুন সন্তানের খবর আনন্দের। সবার দোয়া চাই যেন বাচ্চা সুস্থ থাকতে পারে।’

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনাল ম্যাচের আগে সাকিবকে ছাড়তে হয়েছিল টিম হোটেল। শ্বশুরের অসুস্থতার খবরে তড়িঘড়ি করে উড়াল দেন যুক্তরাষ্ট্রে। বিমানে বসেই শ্বশুরের মৃত্যু সংবাদ পান। দুসপ্তাহ পরিবারের সঙ্গে কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সামনে রেখে দেশে ফিরলেন টাইগার ক্রিকেটের অন্যতম বড় তারকা।

এই সিরিজ দিয়েই একবছরের নিষেধাজ্ঞা শেষের পর প্রথমবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন সাকিব। প্রত্যাবর্তনের আগে জানালেন নির্ভার আছেন, ‘আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছি ভেবে ভালো লাগছে। কোনো চাপ নেই। তবে সহজ হবে না আমার জন্য। চেষ্টা করবো আগের জায়গায় ফেরার।’

খর্বশক্তির দল নিয়ে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে উইন্ডিজ। করোনা-ভীতির কারণে আসছে না তাদের বেশ কজন তারকা ক্রিকেটার। আসন্ন সিরিজ প্রসঙ্গে সাকিব বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজে যদি আমরা ভালো না করতে পারি তা হবে হতাশার।’

শ্বশুরের অসুস্থতার কথা শুনে ১৫ ডিসেম্বর সকালে আমেরিকার বিমান ধরেছিলেন সাকিব। খেলতে পারেননি টুর্নামেন্টের ফাইনালে। তাকে ছাড়াই অবশ্য চ্যাম্পিয়ন হয় জেমকন খুলনা।

Reneta

২০ জানুয়ারি মিরপুরে শুরু হবে উইন্ডিজের বিপক্ষে টাইগারদের ওয়ানডে সিরিজ। এটি দিয়ে ১০ মাসের করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। ওয়ানডে ও টেস্ট সিরিজ সামনে রেখে টাইগারদের অনুশীলন ক্যাম্প শুরু হওয়ার কথা ১০ জানুয়ারি। ওই দিনই ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT