চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অক্ষয়ে ক্ষুব্ধ কৃষকরা, পাঞ্জাবে চলছে না ‘সূর্যবংশী’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০২১
বিনোদন
A A

শুক্রবার (৫ নভেম্বর) বড়পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার-ক্যাটরিনা কাইফ অভিনীত রোহিত শেঠির ছবি ‘সূর্যবংশী’। ইতিমধ্যেই যে ছবি ভারতের বিভিন্ন সিনেমা হলে দারুণ ব্যবসা করছে। তবে ছবিটিকে নিয়ে ভারতের পাঞ্জাবের প্রতিক্রিয়া সম্পূর্ণ উল্টো!

জানা গেছে, পাঞ্জাবের ৫ প্রেক্ষাগৃহে অক্ষয়ের সিনেমা ‘সূর্যবংশী’র প্রদর্শনী বন্ধ করে দিয়েছেন স্থানীয় কৃষকরা। তাদের দাবি, কৃষকদের প্রতিবাদকে সমর্থন করেননি অক্ষয়।

সিনেমা প্রদর্শনের বিরোধিতা করে শনিবার (০৬ নভেম্বর) শহীদ উধম সিং পার্ক থেকে স্বরণ সিনেমা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন ভারতীয় কিষান ইউনিয়নের প্রতিনিধিরা। এসময় তারা সিনেমার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য করেন প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষকে।

বিক্ষোভকারীদের বক্তব্য, কৃষকদের প্রতিবাদের সমর্থনে টুঁ শব্দটি করেননি অক্ষয়। তাহলে তার সিনেমা কেন নিজের পরিশ্রমের টাকায় মানুষ টিকেট কেটে দেখতে যাবে!

কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত সিনেমাটির প্রদর্শন বন্ধ থাকবে বলে জানিয়েছেন তারা। শুধু তাই নয়, তাদের কেউ কেউ প্রেক্ষাগৃহের বাইরে লাগানো সিনেমার পোস্টার ছিঁড়ে ফেলেন।

কৃষকরা ভারতের বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে গত বছরের নভেম্বর থেকে দিল্লি সীমান্তে ক্যাম্প করে আন্দোলন করছেন। তাদের দাবি, এই আইনগুলো কৃষকদের করপোরেটদের ওপর নির্ভরশীল করে তুলবে। তাই ফসলের ন্যূনতম সহায়ক মূল্য (এমএসপি) নিশ্চিত করতে তারা নতুন আইন দাবি করে আসছেন। অচলাবস্থা কাটাতে কৃষকদের সঙ্গে ১১ দফা আলোচনা করেও কোনো সমাধান করতে পারেনি কেন্দ্রীয় সরকার।

Reneta

কৃষকদের এই দাবির সাথে শুরু থেকেই বলিউড সহ আঞ্চলিক সিনেমার তারকাদের সহমত পোষণ করতে দেখা গেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: অক্ষয় কুমারকৃষকক্যাটরিনা কাইফপাঞ্জাবভারতের পাঞ্জাব
শেয়ারTweetPin

সর্বশেষ

রমজান উপলক্ষে সারা দেশে টিসিবির পণ্য বিক্রি শুরু

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

‘সংবিধান সংস্কার পরিষদ’ সদস্য হিসেবে শপথ নেননি বিএনপির এমপিরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত নই: সালাহউদ্দিন আহমদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংসদ এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT