চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বলিউড ছাড়ার দুই বছর পর প্রকাশ্যে জায়রা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৮ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

২০১৯ সালের ৩০ জুন সবাইকে চমকে দিয়ে অভিনয় ক্যারিয়ারে ইতি টেনেছিলেন ‘দঙ্গল’ ও ‘সিক্রেট সুপারস্টার’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসিম। নিজ ধর্ম ইসলামের টানে শোবিজ দুনিয়ার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করার কথা জানিয়েছিলেন জায়রা।

মাঝখানে কেটে গেছে দুই বছর। এতদিন সামাজিক মাধ্যমের কোথাও তার উপস্থিতি দেখা যায়নি। সম্প্রতি আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরেছেন তিনি।

মঙ্গলবার (৫ অক্টোবর) ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেছেন জায়রা। একটি ব্রিজের মাঝখানে পেছন থেকে তোলা ছবিতে জায়রাকে দেখা যায় কালো বোরকা পরিহিত অবস্থায়।

ছবিটির ক্যাপশনে জায়রা লিখেছেন, ‘অক্টোবরের উষ্ণ সূর্য’। যদিও ছবিতে তার মুখ দেখা যায়নি। তবুও এতদিন পর জায়রার উপস্থিতি পেয়েই উচ্ছ্বসিত তার অনুরাগীরা।

অভিনয় জগত ছাড়ার সঙ্গে সঙ্গেই নিজের সোশ্যাল প্লাটফর্ম থেকে শোবিজ সম্পর্কিত সব ছবি মুছে দিয়েছিলেন জায়রা। এমনকি গত বছরের নভেম্বরে তিনি অনুরাগীদের অনুরোধ করেন, তার পুরোনো ছবি যেন ডিলিট করে দেওয়া হয়। কেননা জীবনের নতুন অধ্যায়ে অভিনয় জগতের কোনো স্মৃতিচিহ্ন তিনি সঙ্গে রাখতে চান না।

২০১৬ সালে ‘দঙ্গল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছিল কাশ্মীরি কন্যা জায়রা ওয়াসিমের। সেখানে তিনি আমির খানের বড় মেয়ে অর্থাৎ, ভারতীয় কুস্তিগির গীতা ফোগাটের ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। পেয়েছিলেন ব্যাপক খ্যাতি ও পুরস্কার। পরবর্তীতে তাকে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ এও দেখা যায়। সর্বশেষ জায়রা দেখা গিয়েছিল ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবিতে।

 

View this post on Instagram

 

A post shared by Zaira Wasim (@zairawasim_)

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়অভিনেত্রীজায়রা ওয়াসিমদঙ্গলবলিউডসিক্রেট সুপারস্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রাণীর প্রতি নিষ্ঠুরতায় সরকারের উদ্বেগ, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

জুন ২৭, ২০২৬

তুরাগ নদীতে ‘ছাত্রলীগ নেতাকর্মীর লাশ’ বিষয়ে যা জানালো পুলিশ সদরদপ্তর

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কঠিন পরীক্ষায় নেতানিয়াহু

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কিডনি প্রতিস্থাপন উন্নয়নে ঢাকায় আন্তর্জাতিক সম্মেলন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT