চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফসোস থাকলেও কথা বলতে চান না তাইজুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

সিলেট টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে দুর্দান্ত করা তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসেও বল হাতে ঝলক দেখিয়ে চলেছেন। তার বিধ্বংসী বোলিংয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন মৌসুমে প্রথম জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ। শেষদিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট। দুই ইনিংসে ৮ উইকেট শিকার করলেও আফসোস আছে বাঁহাতি এ স্পিনারের। কারণ, নিউজিল্যান্ডের মাটিতে এমাসেই ফিরতি সিরিজে ওয়ানডে দলে নেই তিনি।

চতুর্থ দিন শেষে চালকের আসনে থাকা বাংলাদেশের পক্ষে সংবাদ সম্মেলনে এসে আফসোসের কথা জানান তাইজুল। কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ না পাওয়া নিয়ে বলেন, ‘আফসোস তো সবারই থাকে, আমারও আফসোস আছে। গতকাল তো দল দিয়েছে, আপনারা দেখেছেন। আসলে এটা নিয়ে আমি কথা বলতে চাই না।’

চতুর্থ ইনিংসে তাইজুল-মিরাজ-নাঈমদের কাছে নিউজিল্যান্ডের ব্যাটাররা খাবি খেলেও উইকেটকে ভালো বলছেন দলটির বাঁহাতি স্পিনার অ্যাজাজ প্যাটেল। উইকেট সংক্রান্ত প্রশ্নে প্যাটেল বলেছেন, ‘না, এটা মোটেও খারাপ উইকেট না। তাদের বোলাররা বেশ ভালো বল করেছে। আমাদের আরও ভালো পরিকল্পনা নিয়ে আগামীদিন মাঠে নামতে হবে।’

প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা নিউজিল্যান্ডকে হারানোর দ্বারপ্রান্তে বাংলাদেশ। সে সংক্রান্ত প্রশ্ন আসতেই ৩১ বর্ষী তাইজুল বললেন, ‘বড় দলকে হারানোর মজাই আলাদা। এখনো জিতিনি, তবে সর্বোচ্চ চেষ্টা করছি। বড় দলকে হারালে আত্মবিশ্বাস বাড়ে, দল বদলে যাওয়ার আভাস থাকে। পুরো বছর যেন এই আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারি। কয়টা ম্যাচ জিতব বা জিতব না, তা জানি না। তবে বাংলাদেশকে যেন ভালো কিছু দিতে পারি।’

‘সর্বোপরি দেখতে গেলে সে অধিনায়ক, সে ভালো, সে সিদ্ধান্ত নিতে পারে। অনেক সিদ্ধান্ত সে নেয়, যেখানে সে আটকে যায়, আমাদের অনেক সিনিয়র ক্রিকেটার আছে, মুশফিক ভাই আছে, সৌরভ আছে, এমনকি আমার কাছেও বলে। যেখানে সে আটকে যায় সেখানে আমরা সাহায্য করার চেষ্টা করি। এ বাদে তার একটা জ্ঞান আছে, সে ৫-৬ বছর খেলতেছে, আন্তর্জাতিক ক্রিকেটের জ্ঞান তার মধ্যে আছে। আমার কাছে মনে হয় ও ভালো আছে।’ এ সিরিজের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সম্পর্কে এভাবেই বললেন তাইজুল।

Reneta

প্রথম টেস্টের শেষদিনে জয়ের জন্য নিউজিল্যান্ডের প্রয়োজন ২১৯ রান। স্বীকৃত ব্যাটারদের মধ্যে শুধু ড্যারিল মিচেল ৪৪ রানে অপরাজিত আছেন। অন্যদিকে বিধ্বংসী বোলিং করা বাংলাদেশের প্রয়োজন আর ৩ উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: উইলিয়ামসনতাইজুলপ্যাটেলবাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্টমিচেলমিরাজমুশফিকলিড স্পোর্টসশরিফুলশান্তসিলেট টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT