চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোড়া সেঞ্চুরিতে ওয়ার্নার-মার্শের রেকর্ড জুটি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ন ২০, অক্টোবর ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম দুই ম্যাচে বড় পরাজয়। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে স্বস্তির জয়। চতুর্থ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে চিরচেনা ছন্দে ফিরেছে অস্ট্রেলিয়া। দুই ওপেনার মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নার ঝড় তুলেছেন পাকিস্তানি বোলারদের বিপক্ষে। জোড়া সেঞ্চুরিতে গড়েছেন রেকর্ড। অজিদের হয়ে বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন দুজনে। এক রানের জন্য সব উইকেট মিলিয়ে বিশ্বমঞ্চে অজিদের সর্বোচ্চ রানের জুটিটা স্পর্শ করতে পারেননি। বিচ্ছিন্ন হয়েছেন ২৫৯ রানে।

বিশ্বকাপে উদ্বোধনী জুটিতে অজিদের রেকর্ডের মালিক ছিলেন শেন ওয়াটসন ও ব্র্যাড হাডিন। ২০১১ বিশ্বকাপে বেঙ্গালুরুতে কানাডার বিপক্ষে ১৮৩ রান তুলেছিলেন দুজনে। একযুগ পর একই মাঠে সেটি টপকে গেলেন মার্শ ও ওয়ার্নার।

বিশ্বকাপে অজিদের যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ রানের রেকর্ডটি ২৬০। ২০১৫ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় উইকেট জুটিতে গড়েছিলেন ওয়ার্নার ও স্টিভেন স্মিথ। ওয়ার্নার-মার্শ জুটিতে থেমেছেন তার এক রানে আগে।

শুক্রবার বেঙ্গালুরুতে টসে জিতে অস্ট্রেলিয়াকে আগে ব্যাটে পাঠায় পাকিস্তান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অজিদের সংগ্রহ ৩৫ ওভারে ২ উইকেটে ২৬৪ রান। ডেভিড ওয়ার্নার ৯৮ বলে ১২৬ রানে ও স্টিভেন স্মিথ ৩ বলে ৩ রানে ক্রিজে আছেন।

১০ চার ও ৯ ছক্কায় ১০৮ বলে ১২১ রান করে শাহিন শাহ আফ্রিদির শিকার হয়েছেন মিচেল মার্শ। জুটি ভাঙার পরের বলেই রানের খাতা খোলার আগে গ্লেন ম্যাক্সওয়েলকে দ্বিতীয় শিকার বানিয়েছেন পাকিস্তান পেসার।

ট্যাগ: অস্ট্রেলিয়াওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ লিডওয়ার্নারপাকিস্তানমার্শলিড স্পোর্টসশাহিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসির প্রশাসক এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ফেব্রুয়ারি ১, ২০২৬

বিসিবিতে গণমাধ্যমের উপর ‘বিধিনিষেধ’, প্রতিবাদ বিএসজেএ ও বিএসপিএর

ফেব্রুয়ারি ১, ২০২৬
ছবি: শেরপুর শহরের পৌরমাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দল-মত-ধর্মের সবাইকে একত্রিত করে ফুলের বাগান বানাতে চান জামায়াত আমির

ফেব্রুয়ারি ১, ২০২৬

বাবা হারালেন বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল

ফেব্রুয়ারি ১, ২০২৬
এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

এক্স একাউন্ট হ্যাকিং: কীভাবে ঘটে আর কীভাবে বাঁচবেন

ফেব্রুয়ারি ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT