চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলাধুলা যুবসমাজের মানসিক বিকাশে ভূমিকা রাখবে: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ন ২৬, ফেব্রুয়ারি ২০২৩
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: খেলাধুলা যতবেশি ছড়িয়ে দিতে পারবো ততবেশি যুবসমাজ মেধাবী হবে, মানসিক বিকাশ হবে পাশাপাশি শারীরিক গঠনেও ভূমিকা রাখবে। মন উদার হবে, প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে যা জীবনের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখবে। 

প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) আয়োজিত ‘শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস-২০২৩’ এর চুড়ান্ত পর্বের উদ্বোধনকালে একথা বলেন।

তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে খেলোয়াড়দেরও স্মার্ট হতে হবে, অংশ নিতে হবে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে।

যুদ্ধ বিধ্বস্ত দেশে তরুণদের মেধা মননের বিকাশে শেখ কামালের ক্রীড়া অনুরাগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিশু কিশোর ও যুবকদের ক্রীড়ামুখি করতে সংগঠক হিসেবে কাজ করে গেছেন শেখ কামাল।

প্রধানমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অঙ্গনের প্রতিটি খেলায় অংশগ্রহণ করতে হবে এদেশের খেলোয়াড়দের।

প্রধানমন্ত্রী এসময় অংশগ্রহণকারী সকলের মঙ্গল কামনা করে বলেন, আমি চাই খেলাধুলার মধ্য দিয়ে এগিয়ে যাক বাংলাদেশ। ২০৪১ ‘এর বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে তোমরা সকলেই অংশগ্রহণ করবে।

Reneta

ষাট হাজার অংশগ্রহণকারী নিয়ে শুরু হওয়া তিন পর্বের এই প্রতিযোগিতার চুড়ান্ত পর্যায়ে বাস্কেটবল, ফুটবল, হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, সাইকেলিং ও ভারোত্তোলনসহ ২৪ টি ডিসিপ্লিনে মোট চার হাজার প্রতিযোগী অংশ নেয়। শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস চুড়ান্ত পর্বের উদ্বোধনীতে যোগ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীকে এসময় অভিবাদন জানায় যুব গেমস এর এবারের পাপেট ‘বাবুই পাখি’।

 

Jui  Banner Campaign
ট্যাগ: প্রধানমন্ত্রীশেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT