চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিটিভিতে আরও ৫ বছর চলবে সিসিমপুর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০০ অপরাহ্ণ ০৩, অক্টোবর ২০২২
বিনোদন
A A

জনপ্রিয় শিশুতোষ সিরিজ সিসিমপুর আগামী আরও পাঁচ বছর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সম্প্রচারিত হবে। সম্প্রতি বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিভিশন এবং সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর মধ্যে এ বিষয়ক একটি ত্রিপক্ষীয় সম্প্রচার চুক্তি স্বাক্ষরিত হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষে শিশু একাডেমির মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশনের পক্ষে মহাপরিচালক মো. সোহরাব হোসেন এবং সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ শাহ আলম চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির ফলে শিশুদের প্রিয় বিনোদন ও শিক্ষামূলক অনুষ্ঠান সিসিমপুর আগামী পাঁচ বছর বিটিভিতে প্রতিদিন সম্প্রচারিত হবে। বিটিভিতে অনুষ্ঠানটির সম্প্রচার খরচ বহন করবে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। ইউএসএআইডি, বাংলাদেশের আর্থিক সহায়তায় অনুষ্ঠানটি নির্মাণ করে চলছে সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ।

২০২২ সালে শিশুতোষ অনুষ্ঠানের জন্য বিশ্বজুড়ে সমাদৃত কিডস্ক্রিন অ্যাওয়ার্ড অর্জন করেছে সিসিমপুর। ২০০৫ সালে ১৫ এপ্রিল থেকে নিরবচ্ছিন্নভাবে বিটিভিতে সম্প্রচারিত হয়ে আসছে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় এই সিরিজটি। সিসিমপুর টেলিভিশন কার্যক্রমের পাশাপাশি এর ডিজিটাল এবং বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেলিভিশনবিটিভিশিশুতোষসিনেমাসিসিমপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT