চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টরন্টোর বাংলাদেশ কনস্যুলেটে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ০৬, আগস্ট ২০২২
প্রবাস সংবাদ
A A

বাংলাদেশ কনস্যুলেট জেনারেল টরন্টোতে যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুর বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ কনস্যুলেট প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সূচিতে ছিল রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বানী পাঠ, বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন, তথাচিত্র ও বক্তব্য উপস্থাপন এবং বিশেষ মোনাজাত।

উপস্থিত বক্তারা তাদের আলোচনায় বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের গৌরবোজ্জ্বল জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধে তার অনন্যসাধারণ ভূমিকা এবং অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন।

কনসাল জেনারেল মোঃ লুৎফর রহমান বক্তব্যের শুরুতে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১৯৭৫ এর ১৫ আগস্টের কালরাত্রিতে নির্মমভাবে নিহত সব শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ছাত্র হিসেবে যেমন ছিলেন অত্যন্ত মেধাবী তেমনি ছিলেন সেরা ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক এবং সংস্কৃতি জগতের এক উজ্জল নক্ষত্র। আবাহনী ক্রীড়াচক্র, স্পন্দন শিল্পী গোষ্ঠী প্রতিষ্ঠার মাধ্যমে তিনি অমর হয়ে আছেন। অফুরন্ত প্রাণশক্তির অধিকারী তিনি ছিলেন অত্যন্ত বিনয়ীভদ্র ও নিরহংকারী। ১৫ আগস্টের কালরাত্রিতে স্বাধীনতা বিরোধীরা তাকে নির্মমভাবে হত্যা করে। কিন্তু তার আদর্শ ও দিকনির্দেশনা অনুকরণীয় হয়ে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক ক্ষেত্রে আরও সাফল্য মণ্ডিত করবে।

সবশেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের বিদেহী আত্মার শাস্তি কামনা করে মোনাজাত করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শেখ কামাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT