চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরাণ’-এ নয়ন বন্ডের চরিত্র, কী বললেন শরিফুল রাজ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ০৭, জুলাই ২০২২
অন্যান্য, বিনোদন
A A

গুঞ্জন রয়েছে, বরুগুনার আলোচিত মিন্নি-রিফাত-নয়ন বন্ডের ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ঈদের ছবি ‘পরাণ’। রায়হান রাফীর পরিচালনায় এতে নয়ন বন্ডের চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ!

তবে এই অভিনেতা এ বিষয়টি হাসিমুখে কৌশলে এড়িয়ে গেলেন। বললেন, কই! আমার তো তেমন মনে হয়নি। চ্যানেল আই অনলাইনকে রাজ বলেন, আমি নয়ন বন্ডের চরিত্র রুপায়ন করিনি। রাফী আমাকে স্ক্রিপ্ট দিলে দুর্দান্ত একটি গল্প পাই।

শরিফুল রাজ আরও বলেন, রোমান্টিক ও সুইট গল্প বলে আমার পছন্দ হয়ে যায়। ট্রেলার প্রকাশের পর মানুষ নয়ন বন্ডের সঙ্গে কিছুটা মিল পাচ্ছে। আসলেই সেই হত্যাকাণ্ড বা কী কাহিনি সেটা ‘পরাণ’ সিনেমাটা দেখলে বোঝা যাবে। মফঃস্বলের প্রেমিকরা এমনই। প্রেমে পড়লে নানা রকম ঘটনা ঘটায়। একইভাবে এই চরিত্রে আমি ডেসপারেট ছিলাম। তাছাড়া আমি অভিনেতা। আমাকে পরিচালক যেভাবে বলে সেভাবে নিজেকে মেলে ধরেছি। কাজটা করে আমার অভিজ্ঞতা একেবারে ব্রিলিয়ান্ট।

ঈদে আমার প্রথম সিনেমা আসছে। খুবই উচ্ছ্বসিত আমি। তাছাড়া যেভাবে আলোচনা হচ্ছে এটাই আমারসহ সকলের চাওয়া ছিল, যোগ করে বললেন শরিফুল রাজ। কথা প্রসঙ্গে নির্মাতা রাফীর প্রশংসা করে রাজ বলেন, দেশে যে কজন বাণিজ্যিক সিনেমা বানান রাফী তাদের মধ্যে অন্যতম সেরা। সে সুনিপুণ ভাবে তার আগের কাজগুলোর মতো পরাণ বানিয়েছে। ট্রেলার গান প্রকাশের পর মানুষ আলোচনা করছে।

লাইভ টেকের প্রযোজনায় নির্মিত ‘পরাণ’- রাজের উপস্থিতি নজর কেড়েছে দর্শকদের। মুক্তির আগে সিনেমাটি সেন্সর থেকে আনকাট ছাড়পত্র পায়। নাম প্রকাশে একাধিক সেন্সর সদস্য সিনেমার পাশাপাশি রাজের প্রশংসা করেন। দর্শকরাও মনে করছেন, রাজ পরাণ দিয়ে জ্বলে উঠতে পারেন!

শরিফুল রাজ বলেন, যখন অভিনয় করি কোনোকিছু মাথায় থাকে না। এত কষ্টের পরেও মানুষকে এখনও রিকোয়েস্ট করতে হয় হলে আসতে। যেদিন মানুষকে রিকোয়েস্ট করা লাগবে না হলে আসতে সেদিন আমার খুব ভালো লাগবে।

Reneta

পরাণ-এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিমসহ ইয়াশ রোহান, রাশেদ মামুন অপু, নাসির উদ্দিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইয়াশ রোহানঈদের ছবিনয়ন বন্ডনাসির উদ্দিনবরগুনাবিদ্যা সিনহা মিমমিন্নিমিমরাজরাফীরাশেদ মামুন অপুলিড বিনোদনশরিফুল রাজিঈদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT