চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছবিতে শাকিব-সোনালের রসায়ন!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৩
বিনোদন
A A

বেনারসে টানা শুটিং চলছে ‘দরদ’ ছবির। এর মাধ্যমে প্রথমবার সর্বভারতীয় ছবি করছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান। টানা শুটিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ছবির বেশীরভাগ শুটিং হয়েছে বলে জানান পরিচালক অনন্য মামুন।

শুটিং চলাকালীন বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির পরিচালক অনন্য মামুন কয়েকটি স্থিরচিত্র চ্যানেল আই অনলাইনের কাছে পাঠিয়েছেন। সেই ছবিগুলোতে দেখা যায়, শাকিব-সোনালের নয়া কেমিস্ট্রি! পুরোপুরি হাস্যোজ্বলভাবে একে অন্যের সঙ্গে রোমান্স করছেন। বোঝা যাচ্ছে, এগুলো ছবির দৃশ্যের অংশ।

ছবিগুলোতে দেখা যায়, ঢিলেঢালা কালো প্যান্ট ও শার্ট পরা শাকিব খান, আর সোনাল পরে আছেন ফুলের আলপনায় গোলাপি রঙের শাড়ি। পরিচালক মামুন জানিয়েছেন, চলতি মাসেই ভারতের অংশের ছবির ৯০ শতাংশ শুটিং শেষ হবে। তিন শতাধিক ক্রু নিয়ে দৈনিক শুট চলছে।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, শুটিংয়ের শুরু থেকে শাকিব-সোনালের কেমিস্ট্রি নজর কাড়ছে। শুটিং ইউনিটের প্রত্যেকে তাই জানাচ্ছেন। শাকিব খান আগেই জানিয়েছেন, এই ছবির সবচেয়ে শক্তিশালী দিক হচ্ছে গল্প। বলেন, গল্পে অনেক জোর আছে, যা দর্শকদের মুগ্ধ করবে।

নির্মাতা অনন্য মামুন জানান, আগামী বছর ভ্যালেন্টাইন ডে-তে সাইকো থ্রিলার এবং রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে তৈরি হতে যাওয়া ‘দরদ’ মুক্তি পাবে। ছবিতে বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনন্য মামুনছবিদরদভারতলিড বিনোদনশাকিব খানসিনেমাসোনাল চৌহান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

পাকিস্তানে সামরিক ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২৪

মে ২৪, ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, ছবি: সংগৃহীত।

সমুদ্রে ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

মে ২৪, ২০২৬

ক্রীড়াবিদদের শুভ কামনা জানিয়ে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরলেন জাইমা

মে ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

উপাত্ত ছাড়া যে কোনো তথ্য কেবলই ব্যক্তিগত অভিমত: তথ্যমন্ত্রী

মে ২৪, ২০২৬

যে কাণ্ডে প্রতিবেশীদের অভিযোগের মুখে সোনম কাপুর দম্পতি

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT