চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রভাসের ছবির ১০ হাজার টিকেট বুক করলেন রণবীর!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৯ অপরাহ্ন ০৮, জুন ২০২৩
বিনোদন
A A

১৬ জুন মুক্তি পেতে যাচ্ছে প্রভাস, কৃতি শ্যানন ও সাইফ আলী খান অভিনীত ‘আদিপুরুষ’। ছবিটি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে বিরাজ করছে চাপা উত্তেজনা। ছবি সংশ্লিষ্ট না হয়েও ‘আদিপুরুষ’ এর ১০ হাজার টিকেট বুক করে শিরোনাম হলেন রণবীর কাপুর।

সিনে-ট্রেড অ্যানালিস্ট তারন আদর্শ এক টুইটে জানিয়েছেন, দুঃস্থ শিশুদের ‘আদিপুরুষ’ দেখাতে চান রণবীর কাপুর। এজন্য তিনি বুক করলেন ১০ হাজার টিকিট!

এরআগে আদিপুরুষ এর প্রযোজক অভিষেক আগারওয়ালও অগ্রিম ১০ হাজার টিকেট বিনামূল্যে দেয়ার ঘোষণা দেন। তিনি জানিয়েছিলেন যে, তেলেঙ্গানা জুড়ে ‘আদিপুরুষ’ এর দশ হাজার টিকিট বিনামূল্যে বিতরণ করবেন। অনাথ আশ্রম এবং বৃদ্ধাশ্রমে এই টিকিট বিতরণ করার কথা জানান তিনি।

ধর্মীয় বিশ্বাস থেকেই ‘আদিপুরুষ’-এর প্রচারণার জন্য এই বিশেষ উদ্যোগ নিয়েছেন প্রযোজক। তেলেঙ্গানার অনাথ আশ্রম, সরকারি স্কুলের পড়ুয়া এবং বৃদ্ধাশ্রমের মানুষেরা বিনামূল্যে পাবেন ‘আদিপুরুষ’-এর টিকিট। বুধবার টুইটারে এই উদ্যোগের কথা ঘোষণা করেন প্রযোজক।

পরিচালক ওম রাউতের বিগ বাজেটের ছবি ‘আদিপুরুষ’। রামের ভূমিকায় প্রভাস এবং সীতার চরিত্রে কৃতি অভিনয় করেছেন। এই সিনেমার আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র রাবণ। এই চরিত্রে দেখা যাবে সাইফ আলী খানকে। তবে সিনেমার প্রচারণায় প্রভাস-কৃতিকে দেখা গেলেও অনুপস্থিত রয়েছেন সাইফ।

৪৫০ কোটি রূপি বাজেটের ছবি ‘আদিপুরুষ’ হিন্দিতে শুটিং করা এই ছবি মুক্তি পাবে তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষাতেও। –টাইমস অব ইন্ডিয়া

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আদিপুরুষকৃতিপ্রভাসবলিউডরণবীর কাপুররনবীরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

মার্চ ১১, ২০২৬

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম এখন প্রায় শূন্যের কোটায়: আইনমন্ত্রী

মার্চ ১১, ২০২৬

ব্যাংক কর্মকর্তাদের গণপরিবহন ব্যবহারের নির্দেশ

মার্চ ১১, ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে এলো ৫৮ হাজার টন গম

মার্চ ১১, ২০২৬

বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT