চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শফিকের কাঁধে চেপে পাকিস্তানের জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২০, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়ে গল টেস্ট জয়ের ভীত চতুর্থ দিনেই গড়ে রেখেছিলেন পাকিস্তান ওপেনার আবদুল্লাহ শফিক। শ্রীলঙ্কার দেওয়া ৩৪২ রানের টার্গেটে শেষদিনে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ১২২ রান। ৭ ব্যাটার হাতে রেখে পঞ্চম দিনের সকালে ব্যাটিংয়ে নামেন শফিক-মোহাম্মদ রিজওয়ান। ৪০ রান করে রিজওয়ান ফিরলে তাকে অনুসরণ করেন আরও দুই ব্যাটার। এরপর বৃষ্টিতে কিছুসময়ের জন্য ম্যাচ থমকে থাকলেও নাটকীয়তা আর বাড়তে দেননি শফিক। ৪০৮ বল থেকে ১৫৮ রানে অপরাজিত থেকে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন শফিক।

পঞ্চম দিনেও সাবধানী শুরু করে পাকিস্তান। রিজওয়ানকে নিয়ে জয়ের লক্ষ্যে এগোতে থাকে শফিক। জয়সুরিয়ার ঘূর্ণিতে বোকা বনে যান ৪০ রানে থাকা রিজওয়ান। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন তিনি। এরপর ৩৫ বলে ১২ রান করে জয়সুরিয়ার চতুর্থ শিকারে পরিণত হন সালমান। এরপর হাসান আলীও ফেরেন দ্রুতই। তবে আর কোনো বিপদ আসতে দেননি শফিক। নাওয়াজকে সাথে নিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ডানহাতি ওপেনার। সময় উপযোগী ১৯ রান আসে নাওয়াজের ব্যাট থেকে। শফিকের ক্যারিয়ার সর্বোচ্চ ইংনিসে ভর করে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০-তে এগিয়ে পাকিস্তান।

এরআগে চতুর্থ দিনে ৯ উইকেট নিয়ে ব্যাট করতে নেমে মাত্র ৮ রান যোগ করে ৩৩৭ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। বাকি ব্যাটাররা সঙ্গ না দিলে ১৩৯ বলে ৯৪ রান করে অপরাজিত থেকে সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয় দিনেশ চান্দিমালকে। তবে তার আগে পাকিস্তানকে ৩৪২ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে দেল লঙ্কা।

Banglabid

৮৮ রানে ৫ উইকেট নিয়ে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের সেরা বোলার মোহাম্মদ নেওয়াজ। অভিজ্ঞ লেগস্পিনার ইয়াসির শাহ পেয়েছেন ৩ উইকেট। একটি করে উইকেট গেছে নাসিম শাহ ও হাসান আলীর ঝুলিতে।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ব্যাটিং করেন পাকিস্তানের দুই ওপেনার। উদ্বোধনী জুটি থেকে আসে ৮৭ রান। ৩৫ রান করে রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে কাটা পড়েন ইমাম। বেশিক্ষণ থিতু হতে পারেননি আজহার আলী। জয়সুরিয়ার অফস্পিনে ধরা পড়েছেন স্লিপে।

তৃতীয় উইকেটে ব্যাটিংয়ে আসেন বাবর আজম। শফিককে সাথে নিয়ে সাবধানী ব্যাটিংয়ে শ্রীলঙ্কান বোলারদের হতাশ করতে শুরু করেন ডানহাতি ব্যাটার। দুজনে মিলে গড়েন ১০১ রানের জুটি।

Reneta

৫৫ রান করে অধিনায়ক বাবর যখন উইকেটে একদম সেট, তাকে বোল্ড করে দেন জয়সুরিয়া। বাকি পথ টুকো পাড়ি দিতে শফিককে হারাতে হয়েছে আরও তিন ব্যাটারকে। তবে শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন ২২ বর্ষী তরুণ। আগামী ২৪ জুলাই একই ভেন্যুতে সিরিজের শেষ টেস্টে মুখোমুখি হবে দু’দল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গলচান্দিমালজয়সুরিয়ানেওয়াজবাবর আজমলিড স্পোর্টসশফিক
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT