চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন গ্রহণযোগ্য হবে না: খেলাফত মজলিস

আকতার হোসেনআকতার হোসেন
৭:১৮ অপরাহ্ন ১৫, ডিসেম্বর ২০২৩
রাজনীতি
A A

সংবিধান জনগণকে কথা বলার অধিকার দিয়েছে উল্লেখ করে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী বলেছেন, সংবিধান মানুষের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। কিন্তু সে কথা বলার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। সভা-সমাবেশের অনুমতি না দেওয়া বিষয়ক নির্বাচন কমিশনের এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত জনগণ মানবে না। জনগণকে গৃহবন্দি করে, রাজনৈতিক নেতাদের জেলে পুরে, সাজা দিয়ে যেনতেনভাবে নির্বাচন করতে চায় সরকার। জনগণের দাবি উপেক্ষা করে কোন নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না।

শুক্রবার ১৫ ডিসেম্বর খেলাফত মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

এর আগে, জুমার নামাজের পর অবিলম্বে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করার দাবিতে বায়তুল মোকাররম উত্তর গেইট হতে মিছিল শুরু হয়ে পল্টন মোড়ে সমাবেশে মিলিত হয়।

আহমদ আলী কাসেমী বলেন, জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে কোন মতামত সরকার সহ্য করতে পারছে না। গত পরশু ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আয়োজিত শিক্ষানীতির উপর একটি সেমিনার বন্ধ করে দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদ জানাই। আজ অভিভাবকরা তাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে শংকিত। এ অবস্থা চলতে দেয়া যায় না।

তিনি বলেন, অবিলম্বে ঘোষিত নির্বাচনী তফসিল বাতিল করতে হবে। একটি অবাধ, সুষ্ঠ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে দেশকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হবে।

ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, কেন্দ্রীয় প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সাহাব উদ্দিন আহমদ খন্দকার, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলা, অ্যাডভোকেট শায়খুল ইসলাম, সাইফ উদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন, আবুল হোসেন, প্রিন্সিপাল মাওলানা আজিজুল হক, আমির আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, এনামুল হক হাসান, অ্যাডভোকেট সানাউল্লাহ, গিয়াস উদ্দিন, মহিউদ্দিন জামিল, মাওলানা কাউসার আহমদ সোহাইল, নুর মুহাম্মদ প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: খেলাফত মজলিশতফসিল বাতিলের দাবিদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনবিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্কারের মঞ্চে নরওয়ের স্বপ্নপূরণ, ‘সেন্টিমেন্টাল ভেল্যু’র বাজিমাত

মার্চ ১৬, ২০২৬

অস্কারে ভাঙল শতবর্ষের দেয়াল, চিত্রগ্রহণে প্রথম নারী বিজয়ী!

মার্চ ১৬, ২০২৬

অস্কারে সেরা প্রামাণ্যচিত্র ‘মিস্টার নোবডি এগেইনস্ট পুতিন’

মার্চ ১৬, ২০২৬

চিত্রনাট্যের দুই বিভাগে যাদের হাতে অস্কার

মার্চ ১৬, ২০২৬

র‌্যাঙ্কিংয়ে উন্নতি টাইগারদের, টপকাল ক্যারিবীয়দের

মার্চ ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT