চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিশোর ‘খোঁচা’ পছন্দ হয়নি, ক্ষুব্ধ নিরব যা বললেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২১, জুলাই ২০২৩
বিনোদন
A A

সিনেমায় পা রেখেই আলোচনায় আফরান নিশো। প্রশংসার পাশাপাশি কিছু কিছু মন্তব্যের কারণে হচ্ছেন বিতর্কিতও! আরও একবার বিতর্কের মুখোমুখি এই তারকা!

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকায় এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার বন্ধু নিরব, ইমন ব্যক্তিজীবনকে অন্তরালে রেখেছে। সেটা তাদের ক্যারিয়ারে যে খুব সাহায্য করেছে, এমনটা নয়।’

নিশোর এই মন্তব্যে কড়া জবাব দিলেন চিত্রনায়ক নিরব। সন্ধ্যায় নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে নিরব লিখেছেন, ‘বন্ধু হিসেবে নিশোকে বলতে চাই, তুই আমাকে নিয়ে এমন মন্তব্য কেন করলি? আমি তোর এই ধরনের খোঁচা মারা মন্তব্য একদমই পছন্দ হয়নি।’

আফরান নিশোর মন্তব্যের প্রেক্ষিতে নিরব বলেন, দীর্ঘবছর যাবৎ আমি মডেলিং ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছি। সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা যারা আমাকে পছন্দ করেন, তারা আমার বিয়ে, স্ত্রী ও দুই কন্যা সন্তানের বিষয়টি ভালোভাবে অবগত। আমার ব্যক্তি জীবনের প্রায় প্রতিটি বিশেষ ঘটনা সংবাদকর্মীরা যত্ন সহকারে দেশের মানুষের কাছে তুলে ধরেছেন।

নিরব লিখেছেন, সংবাদকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে, আমি ব্যক্তিগত জীবনের কোনো কিছু লুকাইনি। সংবাদকর্মী ভাই বন্ধুদের অনেক অজানাও জেনে থাকেন। তাদের উদ্দেশে আমি বলতে চাই, আপনারা কি জানেন নিশো কবে বিয়ে করেছে বা তার স্ত্রী ও সন্তানকে নিয়ে কবে প্রকাশ্যে এসেছে?

‘ক্যাসিনো’ ছবির নায়ক নিরব লেখেন, বন্ধু হয়ে আমি তো কখনও দেখিনি! তাহলে ব্যক্তিগত জীবন অন্তরালে কে রেখেছে আমি নাকি নিশো?

Reneta

নিশোর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক উল্লেখ করে নিরব বলেন, আমি এবং নিশো একসময় একসঙ্গে মডেলিং করেছি। আমাদের অনেক স্মৃতি। নিশো তোর সঙ্গে আমার সম্পর্ক কেমন, প্রথম সিনেমা মুক্তির পরেই তুই হয়তো ভুলে গেছিস! বন্ধু হিসেবে বলছি, তুই অন্যকে ইঙ্গিত দিয়ে যেসব কতবার্তা বলছিস জেনে বুঝে বল। তুই তোর ফিলোসফি নিয়ে থাক, সেখানে অন্যকে আঘাত করতে যাস কেন? আশা রাখছি, ভবিষ্যতে তুই তোর ভুল শুধরে নিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনন্দ বাজারআরফান নিশোক্যাসিনোনিরবরাফীলিড বিনোদনসিনেমাসুড়ঙ্গ
শেয়ারTweetPin

সর্বশেষ

মালয়েশিয়ায় শ্রমবাজার চালু ও অর্থনৈতিক সহযোগিতায় প্রধানমন্ত্রীর আহ্বান

জুন ২২, ২০২৬

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারি গুড়

জুন ২২, ২০২৬

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত

জুন ২২, ২০২৬

চোট ও চোট শঙ্কায় ব্রাজিলের ৭ জন অনুশীলনে অনুপস্থিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের ১১ মাসে রেকর্ড রাজস্ব আদায়

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT