চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালেক আফসারীর নতুন সিনেমা ‘নাইন এমএম’, তারকা কারা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৮ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

সুপারস্টার শাকিব খানের প্রযোজনায় হিট ছবি ‘পাসওয়ার্ড’ বানিয়েছিলেন মালেক আফসারী। পরে একাধিকবার ঘোষণা দিয়েও সিনেমা নির্মাণে পাওয়া যায়নি তাকে। কিন্তু নিজের ইউটিউব চ্যানেলে সরব ছিলেন এই নির্মাতা।

৩ বছর পর এই নির্মাতা নতুন সিনেমা বানাতে যাচ্ছেন, নাম ‘নাইন এমএম’। রোজি ফিল্মসের প্রযোজনায় এটি নির্মিত হবে। ডিসেম্বরেই শুটিং শুরু হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানান মালেক আফসারী।

পুরোপুরি অ্যাকশন ঘরানায় নির্মিত হবে ‘নাইন এমএম’। পরিচালক আফসারী বলেন, আর্টিস্ট কারা থাকবে একটি সিদ্ধান্ত নিয়েছি। তবে যেহেতু তাদের এখনো পেমেন্ট দেইনি তাই নাম জানাতে চাচ্ছি না। আর্টিস্টরা কাজে ব্যস্ত। হয়তো আগামী সপ্তাহে সময় দেবেন। তারপর জানাতে পারবো।

মালেক আফসারী বলেন, আমি পেশাদার পরিচালক, তাই শিল্পী যাদের নেব তারাও সবাই পেশাদার হবে। শিল্পী যারা থাকবে সবাই বাংলাদেশের।

‘নাইন এমএম’ একটি গুলির ক্যালিভার। এই কনসেপ্ট নিয়েই হতে যাচ্ছে মালেক আফসারীর নতুন সিনেমা। এটি হতে যাচ্ছে রোজি ফিল্মসের ব্যানারে ৭ নম্বর সিনেমা। মালেক আফসারী বলেন, ব্যবসায়িক চিন্তা থেকে প্রযোজনা করছি। ব্যাংকে এফডিআর করতে লম্বা সময়ের ব্যাপার কিন্তু সিনেমা ব্যবসা করলে প্রফিট অল্পদিনেই করা যায়। শুধুমাত্র ব্যবসা করার জন্য প্রযোজনা করতে যাচ্ছি। আগামী রোযার ঈদে ‘নাইন এমএম’ মুক্তি দেব।

সিনেমার গল্প লিখলেন আবদুল্লাহ জহির বাবু। তিনি বলেন, একজন কিলারের পরিচয় বহন করে ‘নাইন এমএম’। এরমধ্যে বিভিন্ন ঘটনা ঘটতে থাকে।

Reneta

‘নাইন এমএম’ বাংলায় হবে (নয় মিলি মিটার)। আফসারী জানান, গল্পের কাজ শেষ। ডিসেম্বর-জানুয়ারি শুটিং করবো। ঢাকা এবং রাঙামাটি, কক্সবাজারে শুটিং হবে। বাংলাদেশ থেকে ক্যামেরাম্যান শাহীন থাকবে। টেকনিশিয়ানরা থাকবেন সবাই ইন্ডিয়ান।

তিনি বলেন, গান-অ্যাকশন সবাই তারাই করবে, পোস্টের কাজ হবে ইন্ডিয়াতে। শক্তিশালী টিম নিয়ে নামতে যাচ্ছি। আমি বিশ্বাস করি, টিম যদি শক্তিশালী হয় সিনেমা অবশ্যই ভালো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ জহির বাবুমালেক আফসারীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

কোয়ার্টারে ইয়ামালদের স্পেনের প্রতিপক্ষ ডি ব্রুইনেদের বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

যুক্তরাষ্ট্রকে স্তব্ধ করে কোয়ার্টারে বেলজিয়াম

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ থেকে বিদায়ের পর দায়িত্ব ছাড়লেন পর্তুগাল কোচ মার্টিনেজ

জুলাই ৭, ২০২৬

বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ রোনালদোর, কোয়ার্টারে স্পেন

জুলাই ৭, ২০২৬

সমানে সমান লড়ছে পর্তুগাল-স্পেন, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT