চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসিদের নিয়ে বাংলাদেশের বিপক্ষে খেলতে চান মার্টিনেজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
মার্টিনেজকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর একটি বই উপহার দেন আইসিটি প্রতিমন্ত্রী

মার্টিনেজকে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের উপর একটি বই উপহার দেন আইসিটি প্রতিমন্ত্রী

‘আমি মার্টিনেজ, বাংলাদেশের বাজপাখি’- একথা বলে যেন নতুন করে এদেশের মানুষের হৃদয় জয় করে নিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আকাশী-সাদাদের গোলপোস্টের প্রহরী আবারও ঢাকায় আসতে চান, এবার আসতে চান লিওনেল মেসিসহ, আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশে এসে লাল-সবুজের দলের বিপক্ষে খেলার ইচ্ছার কথাও জানিয়ে গেলেন ‘বাজপাখি’ এমি।

সোমবার পৃষ্ঠপোষক ফাউন্ডনেক্সট ও নেক্সট ভেনচার টিমের সঙ্গে এক অনুষ্ঠানে অংশ নেন মার্টিনেজ। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। সেখানে আড্ডায় মাতেন বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক।

আর্জেন্টাইন গোলরক্ষকের সঙ্গে সাক্ষাতের পর প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গণমাধ্যমে জানান, ‘এক্সক্লুসিভ ইন্টারভিউতে এমি বলেছেন, আগামীতে আবারও বাংলাদেশে আসতে চান। আর্জেন্টিনা দলকে নিয়ে আসতে চান। বাংলাদেশের সঙ্গে খেলতে চান।’

‘এমি মার্টিনেজ বাংলাদেশের মানুষকে কতটা ভালোবাসেন তা দেখা গেল। ৩৬ ঘণ্টা ভ্রমণ করে ১১ ঘণ্টার জন্য হলেও বাংলাদেশে এসেছেন। বলেছেন ছুটিটা আরও ভালোভাবে কাটাতে পারতেন। কিন্তু বাংলাদেশের মানুষ যে আর্জেন্টিনাকে ও তাকে এতো ভালোবাসে, এ কারণে আমন্ত্রণ ফেলতে পারেননি।’

‘এক্সক্লুসিভ ইন্টারভিউতে অনেককিছু শেয়ার করেছেন। ফুটবলার হওয়ার জন্য ১২ বছর বয়সে বাড়ি ছেড়েছিলেন। সেই যাত্রা ও সংগ্রাম কতটা কঠিন ছিল, কীভাবে নিজের স্বপ্নপূরণ করেছেন, সেগুলো বলেছেন। বাংলাদেশের মানুষের জন্য তার যে আবেগ, অনুভূতি ও ভালোবাসা, সেগুলো ব্যক্ত করেছেন।’

‘বাংলাদেশের মানুষ যে তাকে বাজপাখি বলে, সেটা জানেন। বাংলাদেশের দেয়া ইউনিক একটা নামে তাকে সবাই ডাকে, এজন্য খুব আনন্দিত। নিজেকে বাংলাদেশের বাজপাখি হিসেবে পরিচয় দিতে খুব আনন্দ পান, এটাও আমাদের বলেছেন।’

Reneta

ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। ফাইনালে তো বটেই, টুর্নামেন্টজুড়েই ‘বাজপাখির’ মতো ক্ষিপ্র ও ছোঁ মেরে বল ঠেকিয়ে সম্মুখযোদ্ধা ছিলেন গোলরক্ষক মার্টিনেজ। ঢাকায় এসে বাংলাদেশি ভক্তদের দেয়া সেই ‘বাজপাখি’ নাম বাংলায় বলেছেন আলবিসেলেস্তে তারকা।

আর্জেন্টিনা যখন কোপা আমেরিকা জিতল, লিওনেল মেসি জিতলেন বড় আসরে প্রথম কোনো জাতীয় দল শিরোপা, তখন গোলপোস্টের সামনে বড় ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। তখন থেকেই বাংলাদেশি সমর্থকরা তাকে ‘বাজপাখি’ ডাকা শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনাঢাকাপলকবাংলাদেশমার্টিনেজমেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

খেলার জন্য নেইমারের কোন ‘অনুপ্রেরণার’ প্রয়োজন হয় না

জুন ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষার ‘নতুন কারিকুলাম’ বিষয়ে যা বললেন প্রতিমন্ত্রী

জুন ২৫, ২০২৬

ফুটবল নিয়ে উন্মাদনা, পাড়া-মহল্লায় ‘ব্রাজেন্টিনা ক্লাব’!

জুন ২৫, ২০২৬

মুন্সিগঞ্জে চোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যু

জুন ২৫, ২০২৬

ভেনিজুয়েলায় দু’দফা শক্তিশালী ভূমিকম্পে বহু প্রাণহানির আশঙ্কা

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT