চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন শুধু ব্যালন ডি’অর নিয়ে ভাবছেন এমবাপে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৭ অপরাহ্ন ১২, জুলাই ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

কাইলিয়ান এমবাপে বলছেন, ব্যালন ডি’অর জয়ের বিষয়ে ভালোই ‘চিন্তা’ করছেন। লিগ ওয়ান চ্যাম্পিয়নদের সাথে তার থাকা না থাকা নিয়ে নানা আলোচনার মধ্যেই ব্যক্তিগত অর্জন বিষয়ে এমন মন্তব্য ফ্রান্সের বিশ্বজয়ী তারকার।

এমবাপে মনে করছেন ব্যক্তিগত অর্জন ব্যালন ডি’অর জয়ের জন্য যথেষ্ট করেছেন গত মৌসুমে, যা বর্তমানে স্বদেশি করিম বেনজেমার দখলে। ফরাসি তারকা গত মৌসুমে ৪৩ ম্যাচে ৪১ গোল করেছেন এবং সতীর্থদের দিয়ে ১০ গোল করিয়ে লিগ শিরোপা ধরে রাখতে সহায়তা করেছেন। কাতার বিশ্বকাপে ফ্রান্সকে ফাইনালে তুলতে আট গোল করেছিলেন ২৪ বর্ষী ফরোয়ার্ড। বিশ্বকাপের ফাইনালে একটি হ্যাটট্রিকও রয়েছে ঝুলিতে।

‘এখন আমি ব্যালন ডি’অরের কথা চিন্তা করছি। এমনকি যদি এর চিন্তা নাও করি, মানুষ এগুলোর কথা চিন্তা করছে। কারণ আমার নাম অন্য নামগুলোর মধ্যে অন্যতম। আমার যা করার করেছি, যাদের ভোট দেয়ার কথা দেবে।’

‘যখন সর্বোচ্চ স্তরে খেলবেন, সেখানে চমৎকার খেলোয়াড় পাবেন। এরমধ্যে একজনের নাম নেয়া মানে অন্যদের অবজ্ঞা করা। আপনাকে সবার নাম নিতে হবে। যদি মানুষ মনে করে আমি চমৎকার, এটা আমাকে খুশি করে এবং যেটা করছি তা করার জন্য আমাকে অনুপ্রেরণা যোগায়।’

এমবাপের সাথে ব্যালন ডি’অরের দৌড়ে এবার আছেন ৩৬ বছর পর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা এনে দেয়া মহাতারকা ৩৬ বর্ষী লিওনেল মেসি এবং ম্যানচেস্টার সিটিকে প্রথম মৌসুমেই ট্রেবলজয়ী করা ২২ বর্ষী নরওয়ে তারকা আর্লিং হালান্ড।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএমবাপেনরওয়েফ্রান্সব্যালন ডি”অরমেসিম্যানচেস্টার সিটিলিড স্পোর্টসহালান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT