চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বেটিসের সাথে পয়েন্ট ভাগ করেও ‘খুশি’ আনচেলত্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৯ পূর্বাহ্ণ ১০, ডিসেম্বর ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল বেটিসের মাঠে আরও একবার পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহামের গোলে এগিয়ে গিয়ে ব্যবধান ধরে রাখতে পারেনি কার্লো আনচেলত্তির দল। বেটিসের মাঠে পয়েন্ট হারালেও অবশ্য হতাশ নন আনচেলত্তি। প্রতি ম্যাচে জয় পাওয়া যাবে না বলেই কথা ইতালিয়ান কোচের।

লা লিগার ম্যাচে শনিবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১এ ড্র করেছে প্রতিযোগিতার রেকর্ড চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ার খানিক পর সমতা টানেন বেটিসের স্প্যানিশ উইঙ্গার আইতর রুইবল।

ম্যাচ শেষে ৬৪ বর্ষী আনচেলত্তি বলেছেন, ‘ম্যাচটি দুই দলই সমানতালে খেলে গেছে। উভয় পক্ষই ভালো খেলেছে। খেলা আমাদের নিয়ন্ত্রণে থাকা অবস্থায় একটি গোল হজম করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত ফলটি এমনই হওয়ার কথা ছিল।’

গত মার্চে ২০২২-২৩ আসরে ফিরতি দেখায় বেটিসের মাঠে গোলশূন্য ড্র করেছিল রিয়াল। এবার আশা জাগিয়েও পূর্ণ পয়েন্ট তুলতে পারল না। দুর্দান্ত খেলে বেটিস পয়েন্ট পেয়েছে, মানছেন রিয়াল কোচ।

‘বেটিস যে প্রচেষ্টা দেখিয়েছে, তারা আসলেই হারার যোগ্য ছিল না। ফলাফল ঠিক আছে। আমরা খুশি। কারণ এটি আমাদের জন্য কঠিন স্টেডিয়াম। ঘরের মাঠে তারা দুর্দান্ত এবং দারুণ গোল করেছে। আমি সন্তুষ্ট, আপনি প্রতিটি ম্যাচে কখনই জিততে পারবেন না।’

টানা তিন জয়ের পর লিগে হোঁচট খেলেও আপাতত ১৬ ম্যাচে ১২ জয় ও ৩ ড্রয়ে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা জিরোনা ৩৮ পয়েন্ট নিয়ে দুইয়ে। জিরোনার সমান ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা। ১৬ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে রিয়াল বেটিস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিবেটিসবেলিংহ্যামরিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT