চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইতালির ঘরে জার্মানদের ড্র, হাঙ্গেরির কাছে ইংল্যান্ডের হার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ০৫, জুন ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

চারবারের বিশ্বকাপ জয়ী দল হয়েও বিশ্বকাপবাছাই উৎরাতে পারেনি ইতালি। সবশেষ আর্জেন্টিনার বিপক্ষে হারের দগদগে ক্ষত জ্বালা বাড়িয়েছে বহু গুণ। প্রীতি ম্যাচে ঘুরে দাঁড়াতে জয়টা বড্ড বেশি প্রয়োজন ছিল জার্মানির বিপক্ষে। নিজেদের মাঠে ড্র পুরনো ক্ষতে আঘাতের সমান ইতালিয়ানদের। ভিন্ন ম্যাচে হাঙ্গেরির কাছে ১-০ গোলে ধরাশায়ী ইংল্যান্ড।

সব হতাশা ভুলে নিজেদের মাঠে স্বরূপে ফিরবে ইউরো চ্যাম্পিয়ন ইতালি সমর্থকরা সে রকমটাই প্রত্যাশা করেছিল। প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি রোবের্তো মানচিনির দল।

জার্মান আক্রমণ ঠেকাতে রক্ষণে এদিন বাড়তি পাহারা বসিয়েছিল ইতালি। খুব একটা বিফলে যায়নি কৌশল। জার্মানদের আক্রমণ প্রতিহত করেছে মানচিনির দল। তবে দ্রুত আক্রমণে গেলেও তাতে প্রাণ ছিল না। দুর্বল শটে গোল আসেনি। গোলশূন্য ড্র’য়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধে নেমে খেলায় গতি আনার চেষ্টা করে দু’দল। সমান তালে লড়েছে উভয়ই। তবে গোল আসতে সময় নিচ্ছিল। ম্যাচের ৭০ মিনিটে উইলফ্রেড গন্টো বাড়ানো বল জালে পাঠিয়ে ইতালিকে উদযাপনের উপলক্ষ এনে দেন লরেঞ্জো পেলেগ্রিনি। তবে সেই উদযাপনের রেষ ফুরনোর আগেই পাল্টা আক্রমণে গিয়ে জার্মানদের সমতায় ফেরান জোশুয়া কিমিচ।

এরপর একের পর এক আক্রমণে গিয়েও হতাশ হয়ে ফিরতে হয়েছে ইতালিকে। ফিনিশিংয়ের ঘাটতি এ ম্যাচেও ভুগিয়েছে মানচিনিকে। শেষ পর্যন্ত আর গোল না হয়ে ১-১-এ ড্র’নিয়ে মাঠ ছাড়ে দু’দল।

ভিন্ন ম্যাচে ইংলিশদের ১-০ গোলে হারিয়েছে হাঙ্গেরি। ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য গোলে ড্র থাকার পর দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে হাঙ্গেরিকে এগিয়ে নেয় ডমিনিক জোবোস্লাই। পিছিয়ে পরে বারবার ম্যাচে ফেরার চেষ্টা চালিয়েও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি ইংলিশরা। ১-০ গোলের জয়ে মাঠ ছাড়ে হাঙ্গেরি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইতালিইংল্যান্ডজার্মানিফিফা প্রীতি ম্যাচমানচিনিলিড স্পোর্টসহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে দেশ ও মানুষের জন্য কাজ করার আহ্বান প্রধানমন্ত্রী

জুন ১৬, ২০২৬

‘মনিবিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ ২০২৬’

জুন ১৬, ২০২৬

পরবর্তী পদক্ষেপ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রীর তথ‍্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬

পিতা মুক্তিযুদ্ধে শহীদ, অথচ জামায়াতের এমপি জন্মেছেন ১৯৮১ সালে

জুন ১৬, ২০২৬

তিউনিসিয়ার নতুন কোচ অভিজ্ঞ হার্ভে রেনার্ড

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT