চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরীহ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে হামাস: বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ১৫, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ইসরায়েলের ওপর হামলায় নিরীহ ফিলিস্তিনি পরিবারগুলোকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে।

রোববার (১৫ অক্টোবর) ওয়াশিংটনে মানবাধিকার ক্যাম্পেইনের বক্তৃতাকালে জো বাইডেন বলেন, সংখ্যাগরিষ্ঠ ফিলিস্তিনিদের সঙ্গে হামাসের কোনো সম্পর্ক নেই। গাজার মানবিক সংকট, নিরপরাধ ফিলিস্তিনি পরিবার এবং বিশাল সংখ্যাগরিষ্ঠের সাথে হামাসের কোনো সম্পর্ক নেই। তাদের মানব ঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে।

টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, হামাস দ্বারা শুরু করা সন্ত্রাসী হামলা হলোকাস্টের পর থেকে ইহুদিদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী দিন এবং হামাস সন্ত্রাসী সংগঠন ইসরায়েলি প্রতিশোধ এড়াতে ফিলিস্তিনি বেসামরিকদের মানব ঢাল হিসাবে ব্যবহার করেছে।

জো বাইডেন আরও বলেন, তিনি ইসরায়েল থেকে নিখোঁজ আমেরিকানদের আত্মীয়দের সাথে এক ঘণ্টার জন্য জুমে চ্যাট করেছিলেন এবং তিনি এটিকে তার নিজের অভিজ্ঞতার সাথে যুক্ত করেছেন। ১৯৭২ সালে একটি যানবাহন দুর্ঘটনায় তার প্রথম স্ত্রী এবং কন্যা নিহত হয়েছিল ঠিক সেভাবেই তিনি সহমর্মিতার দৃষ্টিতে এই বিষয়টিকেও দেখছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলে যে মার্কিন নাগরিকরা নিহত হয়েছে এবং যারা নিখোঁজ আছেন তাদের পরিবারে কী ঘটছে তা না জেনে একটি যন্ত্রণা সহ্য করেছে। আমি তাদের কষ্ট অনুভব করতে পারছি। কোনো দোষ ছাড়া আপন মানুষ হারানোর কষ্ট কখনও আমিও পেয়েছি।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের জনগণের সাথে দৃঢ় সংহতি প্রকাশ করেছে এবং হামাস সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে জাতিকে সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে।

Reneta

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, হামাস একটি সন্ত্রাসী গোষ্ঠী এবং তাদের একমাত্র এজেন্ডা ইসরাইলকে ধ্বংস করা এবং ইহুদিদের হত্যা করা। এই দলটি ফিলিস্তিনি জনগণের প্রতিনিধি বা ভবিষ্যতের জন্য তাদের বৈধ আকাঙ্খা নয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইসরায়েলজো বাইডেনফিলিস্তিনমার্কিন প্রেসিডেন্টমার্কিন যুক্তরাষ্ট্রহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকাসহ কয়েক জেলায় ঝড়ো হাওয়া ও বৃষ্টি হতে পারে

এপ্রিল ৩০, ২০২৬

দুই পেনাল্টিতে ড্র আর্সেনাল-অ্যাটলেটিকোর সেমি

এপ্রিল ৩০, ২০২৬

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT