চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন সরকারের বিবেচনায় রয়েছে: তথ্যমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:২১ অপরাহ্ন ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়নে সময়ে সময়ে কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের বিবেচনাধীন রয়েছে।

তিনি আজ সংসদে জাতীয় পার্টির সদস্য মো. মসিউর রহমান রাঙ্গার টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে একথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধ করার জন্য আন্তরিক ও নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যৌথ প্রযোজনা ও অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের চিত্রনাট্য যথাযথভাবে পরীক্ষা করা হয়ে থাকে। প্রিভিউ কমিটিতে এইসব বিষয়ে লক্ষ্য রাখা হয়। সকল চলচ্চিত্র মুক্তির আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড-এর ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক। সমাজের নৈতিক অবক্ষয় সৃষ্টি করতে পারে এমন দৃশ্য কর্তন/সংশোধনসহ সেন্সর নীতিমালা অনুসরণপূর্বক কমিটি কর্তৃক ছাড়পত্র প্রদান করা হয়ে থাকে।

তিনি বলেন, বর্তমান সরকার চলচ্চিত্রবান্ধব। এই সরকারের আমলে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’ প্রণয়ন করা হয়েছে। এছাড়াও বিভিন্ন নীতিমালা যেমন চলচ্চিত্র সরকারি অনুদান নীতিমালা, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করা হয়েছে।

নীতিমালার মাধ্যমে চলচ্চিত্রের মান যথাযথ আছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে অনুদান প্রদান, যৌথ প্রযোজনার ছাড়পত্র প্রদান, চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়ে থাকে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

Jui  Banner Campaign
ট্যাগ: চলচ্চিত্রজাতীয় পার্টিতথ্য ও সম্প্রচার মন্ত্রীতথ্যমন্ত্রীমসিউর রহমান রাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ভারতের সংসদে মোদিকে ঘিরে তুমুল হট্টগোল

ফেব্রুয়ারি ৫, ২০২৬

রানতাড়ার রেকর্ড গড়ে বিশ্বকাপের ফাইনালে ভারত

ফেব্রুয়ারি ৪, ২০২৬

আসর শুরুর আগের দিন পৃষ্ঠপোষক পেল বিসিবির নতুন টুর্নামেন্ট

ফেব্রুয়ারি ৪, ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান, ছবি: সংগৃহীত।

বিএনপি শ্রম মর্যাদা ভিত্তিক এবং সমতা ভিত্তিক রাষ্ট্র গড়ে তুলতে চায়: ডা. জুবাইদা রহমান

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনে ইসির নির্দেশ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT