চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খাঁচার ভেতর লড়াই করতে চান ইলন মাস্ক আর জুকারবার্গ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৪ অপরাহ্ণ ২৩, জুন ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A
ইলন মাস্ক ও জুকারবার্গের মুখোমুখি লড়াই, দুই প্রযুক্তি নেতা মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল দুই প্রযুক্তি বিলিয়নেয়ার ইলন মাস্ক এবং মার্ক জুকারবার্গ সম্প্রতি বন্ধ খাঁচার ভেতর ‘কেইজ ফাইট’ খেলায় একে অপরের সাথে লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপের (ইউএফসি) ভেন্যু ভেগাস অক্টাগনে এই লড়াই লড়তে চান তারা। সম্প্রতি নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টি নিয়ে রসিকতা করেন তারা।

বিষয়টির সুত্রপাত হয় টেসলার সিইও ইলন মাস্কের একটি টুইট থেকে। টুইটারে ইলন লেখেন, জুকারবার্গের সাথে কেইজ ফাইট ম্যাচের জন্য প্রস্তুত তিনি। এর জবাবে মেটার সিইও জুকারবার্গ তার ইনস্টাগ্রামে মাস্কের টুইটের একটি স্ক্রিনশট প্রকাশ করে লেখেন, আমাকে লোকেশন পাঠান।

Banglabid

প্রত্যুত্তরে ইলন মাস্ক আরেকটি টুইট পোস্ট করে লোকেশনের নাম জানিয়ে লেখেন, ভেগাস অক্টাগন। যা মূলত আলটিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ (ইউএফসি) প্রতিযোগিতার ভেন্যু হিসেবে পরিচিত। আরেকটি টুইটে মাস্ক রসিকতা করে বলেন, আমার একটি টেকনিক আছে যাকে আমি ‘দ্য ওয়ালরাস’ বলি, এতে আমি কিছুই করি না কেবল আমার প্রতিপক্ষের ওপর শুয়ে থাকি।

৩৯ বছর বয়সী জুকারবার্গ মিক্সড মার্শাল আর্টে ট্রেইনিং নিয়েছেন এমনকি সম্প্রতি জিতেছেন জুজুৎসুর একটি প্রতিযোগিতায়ও। এদিকে ৫২ বছর বয়সী ইলন মাস্ক একটি টুইটে লেখেন, আমি কখনোই ব্যায়াম করি না, শুধু মাঝেমাঝে আমার বাচ্চাদের ওপরের দিকে ছুঁড়ে মারি।

কেইজ ফাইট হলো, একটি ঘেরা জায়গায় দুইজন যোদ্ধার বিভিন্ন কৌশলের সাহায্যে একে অপরকে বের করে দেওয়ার খেলা। এই খেলা সাধারণত তিন বা পাঁচ রাউন্ড লড়াইয়ের মাধ্যমে সমাপ্ত হয়। বিলিয়নিয়ারদের এই লড়াইয়ে কে জিতবে, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের বিতর্ক শুরু হলেও, মূল লড়াইয়ের কোনোও তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রামইলন মাস্কটুইটারমার্ক জুকারবার্গমেটা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মহাসড়কে উন্নয়ন কাজের জন্য কাটা হচ্ছে ২ হাজার ৩শ’ ৭৯টি গাছ

পরবর্তী

সিরিজ বোমা হামলায় সাজাপ্রাপ্ত জঙ্গি, পলাতক জীবনে ছিলেন ভিডিও এডিটর

পরবর্তী
সাজাপ্রাপ্ত জঙ্গি, পলাতক জীবন, নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিজ বোমা হামলায় সাজাপ্রাপ্ত জঙ্গি, পলাতক জীবনে ছিলেন ভিডিও এডিটর

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

লাখ টাকা মূল্যের গাছ জাতীয় বৃক্ষ মেলায় 

সর্বশেষ

লাল ফাইলে কেন শপথবাক্য পাঠ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

লাল ফাইলে কেন শপথবাক্য?

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিবসহ তিন সচিব পদে পরিবর্তন

আগস্ট ২১, ২০২৬

শপথ নিলেন আরও ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT