চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যু, গ্রামে লাশ পৌঁছাতেই কান্নার রোল

মহিউদ্দিন মুরাদমহিউদ্দিন মুরাদ
১১:০৫ অপরাহ্ণ ১৮, এপ্রিল ২০২৪
জনপদ, রাজনীতি, লক্ষ্মীপুর
A A

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার পর এক সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ছাত্রলীগ নেতা এম সজীব মাহমুদ ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে নিহতের লাশ পৌঁছালে এক হৃদয় রিদারক দৃশ্যের সৃষ্টি হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ গ্রামের বাড়ি নিহতের লাশ পৌঁছায়। এর আগে বুধবার ভোরে ঢাকার পপুলার হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

নিহত সজীব চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তিনি চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

নিহতের মা বুলি বেগম ও স্বজনদের দাবি, ছাত্রলীগের পদের জন্য সেচ্ছাসেবক লীগ নেতা কাজী বাবলুর সঙ্গে আর্থিক লেনদেন ছিল সজিবের। সম্প্রতি টাকা নিয়ে তাদের মাঝে বিরোধ দেখা দেয়। এ বিরোধকে কেন্দ্র করে বাবলু তাকে হত্যার হুমকি দেয়। পূর্ব পরিকল্পিতভাবে সজিবকে বাবলু নির্মম ও নৃশংসভাবে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে বলে দাবি তাদের।

এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহতের মাসহ স্বজনরা। ঘটনার পর থেকে চন্দ্রগঞ্জ এলাকাজুড়ে থমথমে ভাব বিরাজ করছে।

চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমদাদুল হক বলেন, হামলা ও গুলির ঘটনায় সোমবার রাতে সজীবের মা বুলি বেগম বাদি হয়ে কাজী বাবলুকে প্রধান করে ১১ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এতে অজ্ঞাতনামা আরও ১৮/২০ জনকে আসামি করা হয়। পরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার দ্বিতীয় আসামি থানা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব তাজুল ইসলাম তাজু ভূঁইয়াসহ পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতের নির্দেশ অনুযায়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাপর আসামীদের পাকড়াও করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Reneta

উল্লেখ্য, ১২ এপ্রিল রাতে ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পথে চন্দ্রগঞ্জ পাঁচপাড়ার যৈদের পুকুরপাড় এলাকায় ছাত্রলীগ কর্মী সজীব, সাইফুল পাটোয়ারী, মো. রাফি ও সাইফুল ইসলাম জয়ের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলিবিদ্ধ ছাত্রলীগ নেতার মৃত্যুলক্ষ্মীপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার রাজার সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যু: দোষীদের শাস্তির দাবিতে আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে এক যুবকের মৃত্যুদণ্ড

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT