চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিউইয়র্ক পুলিশের গুলিতে বাংলাদেশি নিহতের ঘটনা তদন্ত হচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ন ৩০, মার্চ ২০২৪
- সেমি লিড, বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় সম্প্রতি পুলিশের গুলিতে নিজ বাসায় বাংলাদেশি তরুণের নিহতের ঘটনার তদন্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে রংপুর বিভাগের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী একথা জানান।

হাছান মাহমুদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি যুবক উইন রোজারিওর বাসায় গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেছেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল। পরিবারের সাথে কথা বলে প্রতীয়মান হয় যে, পুলিশের গুলি করার প্রয়োজন ছিল না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছি এবং এর তদন্ত হচ্ছে। তদন্তে পুলিশের ‘ওভার-রিএকশন’ বা দোষ প্রমাণিত হলে কর্তৃপক্ষ অবশ্যই উপযুক্ত ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সোমালি জলদস্যুদের কবল থেকে নাবিকদের নিরাপদে উদ্ধার ও এমভি আব্দুল্লাহ জাহজকে মুক্ত করার জন্য সোমালিদের সঙ্গে যোগাযোগ চলছে। খুব সহসাই আলোচনার মাধ্যমে সমাধান হবে আশা করি। বাংলাদেশি নাবিকরা সবাই কেবিনে আছেন, ভালো আছেন। তাদের খাবার-দাবারের কোনো সমস্যা নেই।

আশ্রয় নিতে বাংলাদেশে ঢুকে পড়া মিয়ানমারের সামরিক সদস্যদের ফেরত পাঠানো নিয়ে প্রশ্নে হাছান মাহমুদ জানান, মিয়ানমারের মেজর, ক্যাপ্টেন ও সার্জেন্ট র‌্যাংকের তিন সামরিক সদস্য নতুন করে বাংলাদেশে প্রবেশ করেছে। তারা বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবির হেফাজতে আছে। এই তিনজনসহ বাংলাদেশে আগে ঢুকে পড়া মিয়ানমারের সকল সামরিক সদস্যকে খুব শীঘ্রই নৌপথে ফেরত পাঠানো হবে।

Jui  Banner Campaign
ট্যাগ: উইন রোজারিওনিউইয়র্ক পুলিশের গুলিপররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ
শেয়ারTweetPin

সর্বশেষ

নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার অঙ্গীকার করেছেন সংসদের সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

গণভোটের ফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

কানাডার রেকর্ডের ম্যাচ, জয়ে নিয়ে সুপার এইটে নিউজিল্যান্ড

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

অস্ট্রেলিয়ার ভাগ্য এখন ঈশ্বরের হাতে: মিচেল মার্শ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT